30.6 C
Kolkata

ব্যাবসা করতে ১০ লাখ টাকা দেবে সরকার! রাজ্যে চালু ‘উদ্যম ক্রেডিট কার্ড’! বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর

Must Read

কলকাতা: বাংলার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের নতুন দিশা দেখাতে বড় ঘোষণা করল রাজ্যের বিজেপি (BJP) সরকার। সোমবার বিধানসভায় পেশ হওয়া বাজেটে (WB State Budget 2026) তরুণ উদ্যোক্তাদের জন্য চালু করা হল ‘উদ্যম ক্রেডিট কার্ড’ (Udyam Credit Card) প্রকল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কর্মসংস্থানমুখী ভাবনার প্রতিফলন দেখা গেল এই প্রকল্পে, যার লক্ষ্য রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

সরকারের মতে, শুধুমাত্র সরকারি চাকরির উপর নির্ভর করে বেকারত্ব সমস্যার সমাধান সম্ভব নয়। তাই স্বনির্ভর উদ্যোগ এবং নতুন ব্যবসা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে। সেই লক্ষ্যেই প্রায় ২ লক্ষ যুবক-যুবতীকে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে ‘উদ্যম ক্রেডিট কার্ড’-এর মাধ্যমে।

আরও পড়ুন: কলেজে পড়লেই মিলবে ৫০ হাজার টাকা! রাজ্য বাজেটে মেগা ঘোষণা অর্থমন্ত্রীর

বাজেট প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের আওতায় প্রত্যেক যোগ্য আবেদনকারীকে ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এই অর্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৫ লক্ষ টাকা সরাসরি সরকারি অনুদান হিসেবে দেওয়া হবে, যা উপভোক্তাকে ফেরত দিতে হবে না। বাকি ৫ লক্ষ টাকা দেওয়া হবে সুদহীন ঋণ হিসেবে, যাতে নতুন উদ্যোক্তারা আর্থিক চাপ ছাড়াই নিজেদের ব্যবসা গড়ে তুলতে পারেন। প্রকল্পটির প্রাথমিক বাস্তবায়নের জন্য এবারের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। অর্থ দফতরের মতে, আগামী দিনে এই প্রকল্পের পরিধি আরও বাড়ানো হতে পারে।

দেখুন আরও খবর:

Latest News

কালনা-শান্তিপুরে নতুন সেতু, ময়ূরাক্ষীতেও ৪ লেন ব্রিজ! বাজেট ঘোষণায় খুশির হাওয়া দুই জেলায়

কলকাতা: রাজ্য বাজেটে যোগাযোগ পরিকাঠামো উন্নয়নে একাধিক বড় প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। তার মধ্যে বিশেষভাবে...

More Articles Like This