35.2 C
Kolkata

মদের দোকান নিয়ে কড়াকড়ি! কী জানালেন অর্থমন্ত্রী?

Must Read

ওয়েব ডেস্ক : সোমবার পশ্চিমবঙ্গ বিধায়সভায় পেশ হল রাজ্য বাজেট (West Bengal Budget 2026)। এমন বাজেট হয়তো বাংলা (West Bengal) আগে কখনও দেখেনি। এই বাজেটে একাধিক বড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। ডিএ থেকে শুরু করে শূন্যপদে নিয়োগ, একাধিক বিষয়ে বিরাট ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি মদের লাইসেন্স (Liquor license) নীতি নিয়েও বড় ঘোষণা করলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)।

এদিন নানা প্রকল্প ঘোষণার মধ্যেই মদ নিয়ে বিরাট ঘোষণা রয়েছে বঙ্গবিজেপি’র প্রথম বাজেটে (Budget)। অর্থমন্ত্রী এদিন পরিষ্কার জানিয়ে দেন, এখন থেকে কোনও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানে ১ কিলোমিটারের মধ্যে কোনও মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। কলকাতা পুরসভার অন্তর্গত এলাকায় এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব ১ কিমি’র বদলে হবে ৫০০ মিটার।

আরও খবর : গৃহবধূদের জন্য বাজেটে বড় চমক!

সরকারের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল, সংবেদনশীল এলাকাগুলোকে মাদকদ্রব্যের প্রভাব থেকে দূরে রাখা। স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে। এমনকি হাসপাতাল এলাকায় রোগী ও তাদের পরিবারের সদস্যরা মানসিক ও শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় থাকেন। আর ধর্মীয় স্থান যেমন মন্দিরের আশেপাশে শান্ত ও পবিত্র পরিবেশ বজায় রাখা জরুরি। সব বিষয় বিবেচনা করে নতুন নীতি প্রণয়ন করেছে রাজ্য সরকার।

সরকারের তরফে স্পষ্ট বলা হয়েছে, কোনও নতুন মদের দোকানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা ধর্মীয় স্থানের এক কিলোমিটারের মধ্যে দেওয়া হবে না লাইসেন্স (Liquor license)। তবে কলকাতা পৌরসংস্থা এলাকার ক্ষেত্রে এই সীমা ৫০০ মিটার নির্ধারণ করা হয়েছে। সরকারের পক্ষের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র নতুন লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বরং বিদ্যমান দোকানগুলোর অবস্থানও পর্যালোচনা করা হবে। এক্ষেত্রে বেশ কিছু নির্দেশও দেওয়া হতে পারে।

দেখুন অন্য খবর :

Latest News

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার

ওয়েব ডেস্ক : ব্রিটেনের (Britain) প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা (Resignation) দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)। স্ত্রীকে পাশে নিয়ে সোমবার...

More Articles Like This