35.2 C
Kolkata

সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও হোমগার্ডদের বেতন বৃদ্ধি

Must Read

কলকাতা: রাজ্য বাজেটে (West Bengal Budget 2026-27) সিভিক ভলান্টিয়ার (Civic Volunteers) ও গ্রিন পুলিশের (Village Police) জন্য বড় ঘোষণা করল শুভেন্দু সরকার। বাজেটের শুরুতেই নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত (Swapan Dashgupta)। জানিয়ে দেন রাজ্য সরকারের ১ লক্ষ শূন্য পদে শীঘ্র নিয়োগ হবে। এরমধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer Salary hike), ভিলেজ পুলিশ (Village Police) এবং গ্রিন পুলিশ (Green Police) কর্মীদের মাসিক পারিশ্রমিক এক ধাক্কায় ২,০০০ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই বর্ধিত বেতন আগামী অগাস্ট থেকে কার্যকর হতে চলেছে।

বাংলায় পালা বদলের অনেক আগে সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশের উদ্দেশে লাগাতার বার্তা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে তাঁদের সম্মানজনক বেতন বৃদ্ধি হবে। বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেটে (West Bengal Budget 2026-27) সেই মর্মেই ঘোষণা করলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer Salary hike), ভিলেজ পুলিশ (Village Police) এবং গ্রিন পুলিশ (Green Police) কর্মীদের মাসিক পারিশ্রমিক এক ধাক্কায় ২,০০০ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু সিভিক বা ভিলেজ পুলিশই নয়, একই সঙ্গে আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা হোমগার্ড (Home Guard) এবং এনভিএফ (NVF) কর্মীদেরও মাসিক পারিশ্রমিক সমহারে অর্থাৎ ২,০০০ টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: আয়ুষ্মান ভারতে বরাদ্দ ৩,১০০ কোটি! প্রকল্পের আওতায় ৭ কোটি! বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, সরকারি চাকরিতে এক লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে। তাতে ৩৩ শতাংশ নিয়োগ করা হবে মহিলায়। এছাড়াও ২০ হাজার নিয়োগ করা হবে পুলিশে এবং শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ করা ৫০ হাজার। অর্থমন্ত্রী বলেন, “যেখানে প্রয়োজন, সেখানে ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।”আশাকর্মীদের কাজকে স্বীকৃতি দিয়ে তাঁদের মাসিক সাম্মানিক ৫০০০ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এছাড়া স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে ১৬ হাজার টাকা করা হবে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের পারিশ্রমিকও ২০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। হোমগার্ডদেরও পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে ২০০০ টাকা।

Latest News

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার

ওয়েব ডেস্ক : ব্রিটেনের (Britain) প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা (Resignation) দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)। স্ত্রীকে পাশে নিয়ে সোমবার...

More Articles Like This