ডিএ নিয়ে রাজ্য বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

Must Read

কলকাতা: রাজ্যের সরকারি কর্মীদের (WB Govt Employees) মিলবে মোট ৩৮ শতাংশ ডিএ (DA Annonunced Govt Employees)। বাংলায় প্রথম বিজেপি সরকার গড়েই বাজেটে (West Bengal Budget 2026) বিরাট সুখবর দিল। ১৮ শতাংশের উপর ২০ শতাংশ বাড়তি ডিএ দিয়ে মোট ৩৮ শতাংশ মহার্ঘভাতা মিলবে সরকারি কর্মীদের। সোমবার বাজেট পেশ করে এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। পুজোর আগে থেকেই তা লাগু হবে, ১ অক্টোবর, ২০২৬ থেকে এই ডিএ-র অর্থ মিলবে। তাও জানিয়েছেন অর্থমন্ত্রী। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পান। রাজ্য বাজেটের নতুন ঘোষণায় এখানকার কর্মীদের সঙ্গে মহার্ঘভাতার ফারাক কমে গেল বিরাট হারে।

তৃণমূল সরকার থাকাকালীন সরকারি কর্মীদের মহার্ঘভাতা নিয়ে বিস্তর টানাপোড়েন হয়েছে। কেন্দ্রে সমতুল হারে ডিএ দিতে অস্বীকার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তা নিয়ে বিস্তর আইনি লড়াই হয়েছে। অবশেষে সরকার বদলে দাবিপূরণের রাস্তা পেলেন সরকারি কর্মীরা। রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত। ২০ শতাংশ ডিএ বৃদ্ধি করল বিজেপি সরকার। অর্থাৎ মোট ডিএ-র পরিমাণ দাঁড়াল ৩৮ শতাংশ। আগামী ১ অক্টোবর থেকেই এই ডিএ কার্যকর হবে। এদিকে পেনশন প্রাপকরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিয়ারনেস রিলিফ পাবেন।প্রসঙ্গত, এখন ১৮ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন রাজ্য সরকারি কর্মীরা। এই ঘোষণার ফলে অক্টোবরের ১ তারিখ থেকে তাঁরা ৩৮ শতাংশ ডিএ পাবেন। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, পেনশনারদেরও ডিআর বা মহার্ঘ ত্রাণ দেওয়া হবে। তাঁদেরও ২০ শতাংশ ভাতা বৃদ্ধি করা হচ্ছে। সেটিও ১ অক্টোবর থেকেই কার্যকর হবে।

আরও পড়ুন: এক লক্ষ শূন্যপদে নিয়োগ! রাজ্য বাজেটে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী

রাজ্যে পালাবদলের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ। ভাষণ দিচ্ছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাঁর কথায়, জাগরিত শক্তির প্রেরণায় বাজেট রূপরেখা তৈরি হয়েছে। সমস্ত সামাজিক প্রকল্প জারি থাকবে। স্বচ্ছতা , দায়বদ্ধতা, সাংস্কৃতিক উন্নয়নের প্রতি দায়বদ্ধ থাকবে এই সরকার। বিকশিত বাংলার পক্ষেই এই বাজেট।

Latest News

স্বেচ্ছাবসর নিয়েই অসম উপনির্বাচনে বিজেপির টিকিট পেলেন প্রাক্তন আইএএস

ওয়েব ডেস্ক: অসমের (Assam) নগাঁও (Nagaon) লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে প্রাক্তন আইএএস আধিকারিক দেবাশিস শর্মার (Debashis Sharma) নাম...

More Articles Like This