কলকাতা: আজ বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট (West Bengal State Budget 2026-27)। পশ্চিমবঙ্গে পালাবদলের পর এটি বিজেপি সরকারের প্রথম বাজেট। পাটের তৈরি বাজেট ফাইল নিয়ে ইতিমধ্যে বাড়ি থেকে রওনা দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন (Swapan Dasgupta)। গাড়িতে ওঠার আগে বাজেট নথি প্রসঙ্গে তিনি বলেন, “সবটাই নতুন বার্তা। এর মধ্যে অনেকটা কন্টিনিউটিও আছে, অনেকটা বদলও আছে। সবটা মিলিয়েই আমরা আগামী দিনে চলব।”বিজেপি সরকারের বাজেট পেশের আগে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও।বিধায়কেরা একে একে প্রবেশ করতে শুরু করেছেন বিধানসভায়
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের এই বাজেট ঘিরে রাজ্যবাসীর প্রত্যাশা অনেক।বাংলায় ক্ষমতায় আসার পর বিজেপির নতুন সরকার রাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি ও পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে কী ধরনের রূপরেখা গ্রহণ করে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। মনে করা হচ্ছে, নতুন সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনার দিশা মিলতে পারে এই বাজেট থেকে।আর কিছুক্ষণের মধ্যে রাজ্য় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শিল্প, শিক্ষা, স্বাস্থ্যে কী চমক, সেদিকে নজর আমজনতার।
আরও পড়ুন: রাজ্য বাজেট নিয়ে বাড়ছে প্রত্যাশা, ডবল ইঞ্জিন সরকারের কী লক্ষ্য?
বাজেট পেশ করার আগে বিধানসভার শিব মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত পুজো দিলেন শিব মন্দিরে। বিধানসভাতে ঢুকেই শিবমন্দিরে গাড়ি নিয়ে চলে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিজেই পুজো করলেন শিব মন্দিরে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকেও ডেকে নেন মুখ্যমন্ত্রী। দু’জনে মিলে একসঙ্গে শিব মন্দিরে পুজো দিলেন এদিন।অর্থমন্ত্রী বলেন, “মানুষ একটা বড় প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। রাজ্যের ভাণ্ডারে কতটা টাকা আছে, সেটা ভেবেচিন্তেই, একটা ব্যালেন্স করতে হবে।” তাঁর কথায়, “মানুষ যাতে রোজগার করতে পারে, শিল্পের উন্নয়ন হতে পারে, আমাদের লক্ষ্য হবে আধুনিক প্রোগ্রেসিভ অর্থনৈতিকভাবে বাংলা তৈরি করা।”
