ওয়েব ডেস্ক : রবিবার, ২১ জুন ফের হতে চলেছে নিট পরীক্ষা (NEET Exam)। প্রথমবার প্রশ্নপত্র বাতিল হওয়ার কারণে পরীক্ষা বাতিল হয়েছিল। তবে দ্বিতীয়বারের পরীক্ষার আগে নজরে এল অ্যাডমিট কার্ডের (Admit Card) এক অদ্ভুত ভুল। সেখা দেখা গিয়েছে, এক পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাকি আবু ধাবি! এ নিয়ে এবার প্রশ্নের মুখে এনটিএ (NTA)।
জানা গিয়েছে, পরীক্ষার্থীর নাম আবদুল্লা মহম্মদ তালিব। তিনি এনটিএ (NTA)-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট ডাউনলোডের পরেই অবাক হয়ে যান। দেখতে পান একেবারে দেশের বাইরে রয়েছে তাঁর পরীক্ষা কেন্দ্র। তিনি বলেছেন, তাঁর কাছে পাসপোর্ট নেই। তাই বিদেশে ভ্রমণ করা তাঁর পক্ষে সম্ভব।
আরও খবর : চারধাম যাত্রায় মৃত্যু ১৯৮ জনের, জানাল প্রশাসন
এই অ্যাডমিট কার্ড ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। বিষটিকে এনটিএ-র নজরেও আনা হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির জন্য এমনটা হয়েছে বলে জানিয়েছে ওই সংস্থা। এ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) তরফে। ইতিমধ্যে উপযুক্ত পরীক্ষাকেন্দ্রের একটি সংশোধিত প্রবেশপত্র জারি করা হবে ওই পড়ুয়ার জন্য। আজ সন্ধ্যার মধ্যে এই ত্রুটি ঠক করা হবে বলে জানানো হয়েছে।
গত শুক্রবার এনটিএ-র (NTA) তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হল, পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে। পনেরো মিনিট তা বাড়ানো হয়েছে। দুপুর ২টোয় পরীক্ষা শুরু হবে। শেষ হবে বিকেল ৫.১৫ মিনিটে।
দেখুন অন্য খবর :
