27.5 C
Kolkata

রামের ছবিকে অবমাননা! প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের রাস্তায় নামলেন হিন্দুরা

Must Read

ওয়েব ডেস্ক : রামের (Lord Ram) ছবিকে অবমাননা! এমন অভিযোগে রাস্তায় নামলেন হিন্দুরা (Hindus)। তবে ভারতে নয়, বাংলাদেশের (Bangladesh) ঢাকার (Dhaka) রাজপথে। হিন্দু মহাজোটের ডাকে হাজার হাজার হিন্দুরা মিছিল করেন। সেই মিছল থেকে ওঠে ‘জয় শ্রীরাম’ ধ্বনিও। অভিযুক্তদের গ্রেফতারের দাবি তোলা হয়েছে।

জানা গিয়েছে, বাংলাদেশের (Bangladesh) গাইবান্ধার পলাশবাড়িতে শুরু হয়েছিল ৮১ ফুট উঁচু রামমূর্তির নির্মাণের কাজ। কিন্তু সে দেশের কট্টর ইসলামপন্থীদের কারণে সেই কাজ বন্ধ রাখতে হয়। এই বিষয়টি সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। তার মাঝেই এবার রামের ছবিকে অবমাননার অভিযোগ উঠেছে।

আরও খবর : সংঘর্ষবিরতির পথে হাঁটল ইজরায়েল এবং লেবানন

তার প্রতিবাদে শুক্রবার বিভিন্ন হিন্দু সংগঠন ও ছাত্রছাত্রীদের তরফে ঢাকার শাহবাগ মোড়ে মিছিল করে। সে দেশের জাতীয় প্রেস ক্লাবের সামনেও বিক্ষোভ দেখানো হয়েছিল। বিক্ষোভকারীরা দাবি করেছেন, অভিযুক্তদের গ্রেফতার করতে হবে।

এদিকে বিক্ষোভকারীরা ঘটনার সঙ্গে জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের কথা জানিয়েছেন। তবে এই দাবি পূরণ না হলে আরও বড় বিক্ষোভ কর্মসূচির কথাও জানানো হয়েছে। এ নিয়ে শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রকে একটি স্মারকলিপিও পেশ করা হবে। সঙ্গে বলা হয়েছে, ভগবান রামের মূর্তি নির্মাণের কাজের অনুমতি যদি না দেওয়া হয়, তাহলে বাংলাদেশের প্রতিটি জেলায় নির্মাণ করা হবে রাম মন্দির।

দেখুন অন্য খবর :

Latest News

১০০ কোটির বেশি লগ্নিতে সিঙ্গল উইন্ডো ছাড়পত্র, জমি নীতিতে বড় বদলের ঘোষণা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পে নতুন গতি আনতে জমি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। ডানকুনিতে (Dankuni) লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের...

More Articles Like This