38.4 C
Kolkata

সাধের জামাইদের পাতে রকমারি পদ দিতে পকেট ফাঁকা শ্বশুর-শাশুড়ির

Must Read

কলকাতা: জামাইষষ্ঠী (Jamaisasthi 2026) জামাই স্পেশাল ডে। জামাইদের কাছে সামথিং স্পেশাল। জামাইয়ের লাঞ্চের পদে দেশী রুই কাতলার বদলে ইলিশ, পমফ্রেট, ভেটকি সহ সামুদ্রিক মাছের দিকে ঝোঁক ক্রেতাদের। সকাল থেকে মাছের বাজারে সেই ছবি ধরা পড়ল। আজকের জামাই ষষ্ঠীর বাজারে চাহিদা বাড়ায় মাছ (Fish Price Hike), মাংস এবং ফলের দাম বেশ ঊর্ধ্বমুখী। প্রিয় জামাইকে পছন্দের পদ রেঁধে খাওয়াতে শ্বশুর-শাশুড়িরা সকাল থেকেই বাজারমুখী হলেও মাছের বাড়তি দামে অনেকেই পড়েছেন চরম বিপাকে।জামাইদের পাতে রকমারি পদ দিতে পকেট ফাঁকা ক্রেতাদের।

বাঙালির উৎসব ইলিশ ছাড়া অসম্পূর্ণ। ইলিশের দাম এবার আকাশছোঁয়া! বাজারে টাটকা ইলিশ মিলছে ১২০০–১৫০০ টাকা কেজি দরে। দেশী রুই কাতলায় না ইলিশ (Hilsa Price Hike), পমফ্রেট, পাবদাতে নজর ক্রেতাদের। বিক্রেতাদের দাবি ইলিশ, ভেটকি, কাংড়া চিংড়ি সহ সামুদ্রিক মাছের দিকে নজর ক্রেতাদের৷ দেশী রুই কাতলা দিকে খুব বেশী নজর নেই ক্রেতাদের৷ ক্রেতাদের দাবি, জামাই আদর, জামাইয়ের পাতে জামাইষষ্ঠীতে ইলিশ, চিংডি না হলে পদ পূরন হবে কি করে।

মাছের বাজার
ইলিশ (১ কেজি বা তার বেশি): ১,৮০০ — ২,৪০০ টাকা। ইলিশ (৫০০-৮০০ গ্রাম): ১,২০০ — ১,৫০০ টাকা।গলদা চিংড়ি: ৯০০ — ১,২০০ টাকা।কাতলা: ৩৫০ — ৪০০ টাকা।রুই: ২২০ — ২৫০ টাকা।পাবদা: ৪৫০ — ৫০০ টাকা।পমফ্রেট : প্রতি কেজি প্রায় ৬০০ – ৯০০ টাকার মধ্যে বিক্রি হয়। তোপসে : প্রতি কেজি ৩০০ – ৪৫০ টাকার মধ্যে পাওয়া যায়।পার্শে : প্রতি কেজি ৪০০ – ৬০০ টাকার মধ্যে থাকে।

আরও পড়ুন: বাঙালির জামাই ষষ্ঠী, ভাসাবে বৃষ্টি? কী বলছে আবহাওয়ার দফতর

মাংসের বাজার 
খাসির মাংস (কচি পাঁঠা): ৭৫০ — ৮৫০ টাকা (কোথাও কোথাও ১,০০০ টাকা)।মুরগির মাংস (কাটা): ২২০ — ২৪০ টাকা।

ফলের বাজার

আম (হিমসাগর/ল্যাংড়া): ৮০ — ১২০ টাকা (কেজি প্রতি)।লিচু: ১২০ — ১৫০ টাকা (কেজি প্রতি)।কাঁঠাল: ১৫০ — ১৮০ টাকা (পিস প্রতি)।আনারস: ৮০ — ১০০ টাকা (পিস প্রতি)।আপেল — ২২০ টাকা/কেজি | ডালি

সবজির বাজার

আলু — ৩২–৪১ টাকা/কেজি | পেঁয়াজ — ২৮–৩৫ টাকা/কেজি | টমেটো — ৩৬–৪৫ টাকা/কেজি | কাঁচালঙ্কা — ৬৭–৮৪ টাকা/কেজি | ক্যাপসিকাম — ৫৩–৬৬ টাকা/কেজি | করলা — ৪২–৫৩ টাকা/কেজি | লাউ — ৪২–৫৩ টাকা/কেজিম — ১৩০ টাকা/কেজি | কলা — ৬৫ টাকা/কেজি

মিষ্টি
মিষ্টির দোকানে জামাই ষষ্ঠী থিম স্পেশাল মিষ্টি — আম, লিচু, কাঁঠাল, আপেলের স্বাদে তৈরি বিশেষ মিষ্টির থালি এখন বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে। আগেভাগে অর্ডার করুন। মিষ্টির দোকান বিশেষে দামও পরিবর্তন হয়।

Latest News

ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

ওয়েব ডেস্ক : চোটের কারণে আফগানিস্তান সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে...

More Articles Like This