35.2 C
Kolkata

দুধিয়ায় তলিয়ে যাওয়ার সেতু পরিদর্শনে রাজু বিস্তা, স্থানীয়দের সঙ্গে কথা বললেন

Must Read

ওয়েব ডেস্ক: রাতভর ভারীবৃষ্টিতে কার্শিয়ঙের জলের তোড়ে ভেসে গিয়েছে দুধিয়ায় অস্থায়ী সেতু (Dudhia Bridge Collapse)। গত কয়েকদিন ধরেই মুষলধারে চলছিল বৃষ্টি। বৃহস্পতিবার থেকেই ফুঁসছিল বালাসন নদী। রাতে মহানন্দার ফুলবাড়ি ব্যারেজের গেট খুলে দেওয়া হয়। ক্রমশ জলস্তর বাড়তে থাকে বালাসনে।উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে জাতীয় সড়কে ধস। ১১০ নম্বর জাতীয় সড়কে ধস-বিপর্যয়। কার্শিয়ঙের মাহানতির কাছে, ১১০ নম্বর জাতীয় সড়কের কাছে রাস্তায় নেমেছে ধস। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে কার্শিয়াং এর দুধিয়ায় তলিয়ে যাওয়ার সেতু পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলতে পৌঁছালেন দার্জিলিং সংসদ রাজু বিস্তা (Raju Bista)।

রাতভর টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জেরে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা পাহাড় ও সমতলের জনজীবন। গত ২৪ ঘণ্টায় পাহাড় ও সমতল মিলিয়ে প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অতি বর্ষণের জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। রাতভর বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী। কার্শিয়ঙের দুধিয়ায় ভেঙে গেছে অস্থায়ী সেতু। সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিকের।রাতভর বৃষ্টির প্রভাব পড়েছে দুধিয়ায় নির্মীয়মাণ মূল সেতুতেও। শুক্রবার দুধিয়ায় পৌঁছে দার্জিলিং জেলাশাসক হরিশংকর পানিকার পূর্তদফতর ও জেলা পুলিশ আদিবাসীদের সঙ্গে আলোচনা করেন তিনি। সাংসদ রাজু বিস্তার জানান, প্রতিবছরই এই দুনিয়ায় বর্ষা এলেই ক্ষতির মুখে পড়তে হয় এখানে স্থায়ীকরণের জন্য বেইলি ব্রিজ করার আবেদন করেছে স্থানীয়রা আমি বিষয়টি সেনা এবং মুখ্যমন্ত্রীকে জানাবো বলে জানান তিনি।

আরও পড়ুন: রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়! জাতীয় সড়কে ধস, দার্জিলিং-শিলিগুড়ি-মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন

দার্জিলিংয়ে গতরাতে হওয়া প্রবল বর্ষণের কারণে দুধিয়া ব্রিজের অস্থায়ী ডাইভার্সন (হিউম পাইপ সেতু)-এর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জনপথ নির্মাণ দফতর (PWD)-এর দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং জলস্তর স্বাভাবিক হলেই পুনরুদ্ধারের কাজ অবিলম্বে শুরু করা হবে। মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দার জানান যে, দফতর পরিস্থিতির উপর নিরবচ্ছিন্ন নজরদারি চালিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে পথটি দ্রুততম সময়ে পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান যে, ₹৫২ কোটি ব্যয়ে নতুন স্থায়ী দুধিয়া সেতুর নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে তা সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত ও ধসের কারণে পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছে রাজ্য পর্যটন দফতর। পর্যটকদের সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। যেকোনো সাহায্য, তথ্য বা সহায়তার জন্য পর্যটকরা পশ্চিমবঙ্গ পর্যটন হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। টোল-ফ্রি ও স্থানীয় নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন।পর্যটন দফতর জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে এবং পর্যটকদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। পর্যটকদের নিরাপদে থাকতে এবং সর্বশেষ খবর রাখতে বলা হয়েছে। উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছিল দুধিয়ার মূল সেতুটি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তড়িঘড়ি হিউম পাইপের উপর এই অস্থায়ী সেতুটি নির্মাণ করা হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই বর্ষার প্রথম ধাক্কাতেই বালাসনের গর্ভে তলিয়ে গেল সেই অস্থায়ী সেতু। এর জেরে রাত থেকেই দুধিয়ার বালাসন তীরবর্তী এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছেন।

Latest News

রাতারাতি কারখানা বন্ধের নোটিস, বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা

পশ্চিম বর্ধমান: আগাম কোনও সতর্কতা বা আলোচনা ছাড়াই হঠাৎ কারখানা বন্ধের (Factory Closed) নোটিস জারি করাকে কেন্দ্র করে উত্তেজনা...

More Articles Like This