37.9 C
Kolkata

আরও একা মমতা, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক

Must Read

কলকাতা: তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙনের জল্পনার মধ্যেই আরও এক বড় ধাক্কা। দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ মহলের অন্যতম সদস্য হিসেবে পরিচিত জ্যোতিপ্রিয়ের এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, মাত্র কয়েকদিন আগেই তাঁকে দলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল। গত শনিবার ঘোষিত নতুন সাংগঠনিক তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিকের নাম অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সমস্ত পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

আরও পড়ুন: ‘রান ফর যোগা’-য় যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, মহাকরণের সামনে যোগাসনে শামিল হাজারো মানুষ

দলীয় সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর ইস্তফাপত্র নেতৃত্বের কাছে পাঠিয়েছেন। যদিও ইস্তফার কারণ সম্পর্কে এখনও প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি তিনি। তৃণমূলের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাধিক নেতার পদত্যাগ ও দলত্যাগের ঘটনায় সংগঠনের উপর চাপ বাড়ছিল। তার মধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের মতো অভিজ্ঞ নেতার সরে দাঁড়ানো নিঃসন্দেহে দলের জন্য অস্বস্তির কারণ হতে পারে।

জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘদিন ধরে তৃণমূলের সংগঠন ও সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বিভিন্ন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর কাজের প্রশংসা করেছেন। এমন একজন নেতার আচমকা ইস্তফা রাজনৈতিক সমীকরণে নতুন প্রশ্ন তুলে দিল।

এখন দেখার, তৃণমূল নেতৃত্ব জ্যোতিপ্রিয় মল্লিককে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করে কি না, নাকি এই ইস্তফা দলের অভ্যন্তরীণ অস্থিরতার আরও একটি অধ্যায় হয়ে ওঠে।

Latest News

‘আমি প্রদেশ সভাপতি নই’, ভুয়ো খবর নিয়ে ক্ষুব্ধ দীপা দাশমুন্সি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

কলকাতা: পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের (Congress) সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়া ও কয়েকটি সংবাদমাধ্যমে ছড়িয়ে...

More Articles Like This