33.7 C
Kolkata

ডায়মন্ড হারবারের প্রাক্তন অ্যাডিশনাল এসপির বিরুদ্ধে এবার এফআইআর! কারণ কী?

Must Read

ওয়েব ডেস্ক : ডায়মন্ড হারবার (Diamond Harbour) পুলিশের প্রাক্তন অ্যাডিশনাল এসপি মিতুন কুমার দে-র বিরুদ্ধে থানায় এফআইআর (FIR) দায়ের হল। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) তমাল হালদার (Tamal Haldar)।

অভিযোগ, ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি পুরসভার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার পর তমাল হালদারকে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর দাবি, তৎকালীন অ্যাডিশনাল এসপি মিতুন কুমার দে-র নেতৃত্বে থানার ভিতরে তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হয়। এমনকি তাঁকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।

আরও খবর : পূর্ব মেদিনীপুরে অনুষ্ঠিত হল উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটির বৈঠক

এই অভিযোগের ভিত্তিতেই দীর্ঘদিন পর প্রাক্তন ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাকে ঘিরে ডায়মন্ড হারবার মহকুমা ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রাক্তন অ্যাডিশনাল এসপি মিতুন কুমার দে-র প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

দেখুন অন্য খবর :

Latest News

মেসি, এমবাপে নাকি হলান্ড, ‘গোল্ডেন বুট’-এর লড়াইয়ে এগিয়ে কে? জমে উঠেছে লড়াই

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের (FIFA World Cup 2026) মাত্র এক সপ্তাহ পেরিয়েছে। এখনও গ্রুপ পর্বের প্রথম ম্যাচগুলিই শেষ হয়েছে। কিন্তু...

More Articles Like This