পূর্ব মেদিনীপুরে অনুষ্ঠিত হল উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটির বৈঠক

Must Read

ওয়েব ডেস্ক : দীঘায় প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলার সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরির পর এবার জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হল জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি (দিশা)-র বৈঠক। সেখানে জেলার পরিকাঠামো, কৃষি, পর্যটন, শিল্প, মৎস্যচাষ ও জলনিকাশি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। বৈঠকে উপস্থিত ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সৌমেন্দু অধিকারী সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা।

বৈঠক শেষে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari) জানান, প্রায় ছয় থেকে সাত বছর পর ‘দিশা’ কমিটির বৈঠক অনুষ্ঠিত হল। তাঁর বক্তব্য, ২০২৪ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর গত দু’বছরেও এ ধরনের কোনও বৈঠকের বিষয়ে তাঁদের জানানো হয়নি। নতুন সরকারের উদ্যোগে এই বৈঠক হওয়ায় জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের পথ খোঁজার সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, পূর্ব মেদিনীপুরে পর্যটন, শিল্প, মৎস্যচাষ, ধান, পান ও ফুলচাষের বিপুল সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আরও খবর : বিরোধী দলনেতা পদে বহাল ঋতব্রতই

অন্যদিকে, রাজ্যের প্রতিমন্ত্রী রুপ দাস বলেন, বর্তমান সরকার উন্নয়নের প্রশ্নে সব জনপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে চলার নীতি গ্রহণ করেছে। তাঁর কথায়, “উন্নয়ন কোনও রাজনৈতিক দলের নয়, বাংলার মানুষের।” বিরোধী দলের প্রতিনিধিদেরও প্রশাসনিক আলোচনায় যথাযথ গুরুত্ব দিয়ে বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

জলনিকাশি সমস্যার প্রসঙ্গে মন্ত্রী জানান, চলতি বছরেই সব সমস্যার সমাধান সম্ভব না হলেও ঘাটাল মাস্টার প্ল্যান-এর কাজ এই পর্যায়ে সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি দামোদর ভ্যালি কর্পোরেশন (Damodar Valley Corporation)-এর সঙ্গে সমন্বয় বাড়িয়ে জল ছাড়ার বিষয়েও পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

পুজোর মুখে বাড়তে চলেছে মদের দাম!

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja 2026) মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যে মদের দামের (Liquor Price) দাম বদলাতে চলেছে।...

More Articles Like This