ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ’কে আমন্ত্রণ জানালেন সৌরভ, কারণ কী?

Must Read

ওয়েব ডেস্ক : রবিবার বেঙ্গল টি-২০ লিগের ফাইনাল (Bengal t20 Leauge Final)। ইডেন গার্ডেন্সে হবে এই ম্যাচ। এই ম্যাকে একদিকে যখন থাকবে বাইশ গজের দ্বৈরথ। অন্যদিকে বিনোদনও থাকবে। সেদিন লাইভ পারফর্ম করবে ফসিলস। আর এই ম্যাচ দেখার জন্য ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ’কে (Indranil Khan) আমন্ত্রণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে গিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে আবেদন জানালেন সিএবি প্রেসিডেন্ট তথা ভারতের প্রাক্তন অধিনায়ক। এমনকি ক্রীড়া পরিকাঠামোর বিকাশ হয়েছে বলে খবর। ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সৌরভ বলেন, ইন্দ্রনীল খাঁ-এর সঙ্গে খেলা নিয়ে আলোচনা হয়েছে। ওনাকে খেলাধুলো নিয়ে ব্যক্তিগতভাবে একটি চিঠি দিয়েছি।

আরও খবর : বিধাননগরের পুলিশ কমিশনারকে চিঠি দিল মেসির নিজস্ব টিম ম্যানেজমেন্ট

বাংলায় সামগ্রিক খেলার উন্নয়নের ব্যাপারে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে? এই প্রশ্নের উত্তর ‘মহারাজ’ (Sourav Ganguly) জানিয়েছেন, কম সময়ের জন্য এই বিষয়ে কথা বলা যায়নি। তবে ভবিষ্যতে খেলায় উন্নয়নের জন্য ক্রীড়ামন্ত্রীর কাছে পরামর্শ নেব বলে জানিয়েছেন সৌরভ। অবশ্য জানিয়েছেন, তিনি বেঙ্গল টি-২০ লিগের ফাইনাল দেখার জন্য ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানাতে এসেছিলাম। তিনি আসবেন। তার পরে আস্তে আস্তে বাকি কথা হবে।

দেখুন অঅন্য খবর :

Latest News

রাতভর বৃষ্টিতে ফের বিপর্যয়, বালাসনের স্রোতে ভাসল দুধিয়ার সেতু

ওয়েব ডেস্ক : রাতভর বৃষ্টির পর ফের বিপর্যয়ের ছবি উত্তরবঙ্গে (North Bengal)। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে...

More Articles Like This