31.8 C
Kolkata

জুনে আবেদন করেও মেলেনি অন্নপূর্ণা ভাণ্ডার? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Must Read

ওয়েব ডেস্ক: অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের টাকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া নানা জল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় জনকল্যাণ শিবিরে (Janakalyan Sibir) দাঁড়িয়ে তিনি জানান, যাঁরা ইতিমধ্যেই আবেদন করেছেন এবং যাঁদের নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে, তাঁরা আগামী ১ জুলাই থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের টাকা পেতে শুরু করবেন।

সরকারি সূত্রে জানা গিয়েছে, চলতি মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে। তবে ফর্ম জমা দেওয়ার পরও অনেক আবেদনকারীর অ্যাকাউন্টে এখনও টাকা না পৌঁছনোয় উদ্বেগ তৈরি হয়েছিল। অনেকেই প্রশ্ন তুলছিলেন, নতুন করে আবেদন করেও কি কোনও লাভ হল না? এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রী বিস্তারিত ব্যাখ্যা দেন।

আরও পড়ুন: ‘আর অশান্তি বা দুর্নীতি হতে দেওয়া হবে না,’ ফলতায় দাঁড়িয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর?

তিনি জানান, ৩ জুন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ২৮ লক্ষ মহিলা ইতিমধ্যেই ৩ হাজার টাকা করে পেয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। আবেদনকারীদের তথ্য যাচাই করে ধাপে ধাপে পোর্টালে নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “যাঁদের নাম নথিভুক্ত হয়েছে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তাঁরা ১ জুলাই থেকে জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর।”

অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে ফর্ম পূরণের প্রয়োজনীয়তা সম্পর্কেও ব্যাখ্যা দেন তিনি। শুভেন্দুর দাবি, আগের সরকারের আমলে বিভিন্ন সামাজিক প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছিল। তাঁর অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একাধিক ক্ষেত্রে ভুয়ো উপভোক্তার নাম উঠে এসেছিল এবং বহু পুরুষও বেআইনিভাবে ওই প্রকল্পের টাকা তুলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, “মা-বোনেদের প্রাপ্য সরকারি অর্থ একটি দুর্নীতির চক্র লুট করেছে। সেই কারণেই এবার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তথ্য যাচাই করে প্রকৃত প্রাপকদের হাতে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে।”

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্রে পরিবারের বিভিন্ন তথ্য, এমনকি সন্তান কোন স্কুলে পড়াশোনা করে, সেই তথ্যও চাওয়া হচ্ছে। এই কারণেই প্রকল্পের যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। বুধবার সেই বিষয়েও স্পষ্ট অবস্থান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যাঁদের সন্তান সরকারি বা সরকার-পোষিত স্কুলে পড়াশোনা করেন, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। বেসরকারি স্কুলে পড়লেও যদি সেই প্রতিষ্ঠান সরকারের অনুমোদিত হয়, তাহলে পরিবারটি ৩ হাজার টাকার আর্থিক সহায়তা পাবে। তবে অনুমোদনহীন বেসরকারি স্কুলের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে না।

দেখুন আরও খবর:

Latest News

বিরোধী দলনেতা মামলায় আজ হাইকোর্টে কী কী হল? পুরোটা জানুন এই ভিডিও

কলকাতা: বিধানসভা বিরোধী দলনেতা নির্বাচন মামলায় একগুচ্ছ প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন...

More Articles Like This