39.8 C
Kolkata

ঝাঁটা হাতে গঙ্গাঘাট সাফাইয়ে মুখ্যমন্ত্রী! পরিচ্ছন্নতা অভিযানে শুভেন্দুর সঙ্গী অগ্নিমিত্রা, তাপস

Must Read

কলকাতা: গঙ্গা ও গঙ্গার ঘাটগুলিকে দূষণমুক্ত রাখতে স্বচ্ছতা অভিযানের সূচনা করল রাজ্য সরকার (Government of West Bengal)। বুধবার সকালে কলকাতার বাগবাজার ঘাট (Baghbazar Ganga Ghat) থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শিল্পমন্ত্রী তাপস রায়।

বুধবার সকালেই বাগবাজার ঘাটে পৌঁছে নানা কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী। প্রথমে তিনি বৃক্ষরোপণ করেন। এরপর ঘাট সংলগ্ন মন্দিরে গিয়ে বিগ্রহে মাল্যদান ও পুজো দেন। পরে গঙ্গার ঘাট পরিদর্শন করে সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। ঝাঁটা হাতে ঘাট পরিষ্কারের কাজে নেমে পড়েন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে একইভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন অগ্নিমিত্রা পাল ও তাপস রায়ও।

আরও পড়ুন: ২১ জুলাই কার? তৃণমূল না কংগ্রেস! শহিদ দিবসে মেগা শো-র প্রস্তুতি

এই উপলক্ষে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পুরো কলকাতা, পুরো রাজ্যকে পরিষ্কার করতে হবে। উন্নয়নও হবে। তবে তার সঙ্গেও স্বচ্ছতাও জরুরি।’’ তিনি জানান, গঙ্গাকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখা রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যেই ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, গঙ্গাকে আরও পরিষ্কার ও দূষণমুক্ত করতে আগামী দিনেও ধারাবাহিকভাবে কাজ চলবে। কেন্দ্রীয় ‘নমামী গঙ্গে’ প্রকল্পের লক্ষ্যকে সামনে রেখে নদী ও নদীতীর সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই রাজ্য সরকারের তরফে পাঁচ দিনের বিশেষ স্বচ্ছতা অভিযানের ঘোষণা করা হয়েছিল। সেই কর্মসূচি অনুযায়ী ১৭ জুন গঙ্গা পরিষ্কার অভিযানের দিন হিসেবে নির্ধারিত ছিল। কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে একযোগে পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। তারই সূচনা হল বুধবার বাগবাজার ঘাট থেকে।

দেখুন আরও খবর:

Latest News

ফলতায় উত্তেজনা চরমে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ-সিআরপিএফের লাঠিচার্জ

দক্ষিণ ২৪ পরগনা: ফলতায় (Falta) তৃণমূল (TMC) নেতা জাহাঙ্গির খানের (Jahangair Khan) মুক্তির দাবিতে এবং তাঁকে কোমরে দড়ি বেঁধে...

More Articles Like This