সরকারি ত্রিপল মজুতের অভিযোগে গ্রেফতার হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মেহবুব রহমান

Must Read

হুগলি: সরকারি ত্রাণসামগ্রী বেআইনিভাবে মজুত রাখার অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল (TMC) নেতা তথা হুগলি (Hooghly) জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মেহবুব রহমানকে। ঘটনাটি ঘিরে হুগলির পুরশুড়া (Pursurah) এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেহবুব রহমানের বাড়ি পুরশুড়ার ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের বৈকণ্ঠপুর গ্রামে। অভিযোগ, গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার রাতে স্থানীয় বিজেপি কর্মীরা তাঁর বাড়ির পাশের একটি গোডাউনে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরশুড়া থানার পুলিশও।

আরও পড়ুন: বর্ষা এল দক্ষিণবঙ্গে, বজ্রবিদ্যুৎ-সহ ভারীবৃষ্টির পূর্বাভাস দক্ষিণ-উত্তরবঙ্গে

এরপর গোডাউনে বর্ষা এল দক্ষিণবঙ্গে, বজ্রবিদ্যুৎ-সহ ভারীবৃষ্টির পূর্বাভাস দক্ষিণ-উত্তরবঙ্গেতল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল উদ্ধার করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রের দাবি, সেখানে কয়েকশো সরকারি ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ মেহবুব রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। সরকারি ত্রাণসামগ্রী কীভাবে ওই গোডাউনে এল, কেন তা সেখানে মজুত রাখা হয়েছিল এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার জেরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চাপানউতোর তুঙ্গে উঠেছে। তবে এই অভিযোগের বিষয়ে মেহবুব রহমান বা তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Latest News

হাইকোর্টে রক্ষাকবচ পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ

ওয়েব ডেস্ক : ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়া এবং তাঁকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় কলকাতা...

More Articles Like This