গ্রেফতারি এড়াতে কাপড়ের স্তূপের নিচে তৃণমূল নেতা! ভাইরাল ভিডিও দেখলে আপনিও চমকে উঠবেন

Must Read

হাওড়া: পুলিশের চোখ এড়াতে অভিনব কৌশল অবলম্বন করেছিলেন তৃণমূল নেতা (TMC Leader)। কিন্তু শেষ পর্যন্ত সেই কৌশল কাজে এল না। শাড়ির স্তূপের মধ্যে লুকিয়েও গ্রেফতারি (Arrest) এড়াতে পারলেন না হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুরের তৃণমূল নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তী। দীর্ঘ তল্লাশির পর একটি কাপড়ের গুদাম থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাসন প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই ব্রহ্মানন্দ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ জমছিল এলাকায়। অভিযোগ, সরকারি আবাসন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করা হয়েছিল। এই অভিযোগে একাধিক বাসিন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত নেতার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

আরও পড়ুন: ডায়মন্ড হারবারে তৃণমূল প্রধানের বাড়ি থেকে ফের উদ্ধার ত্রাণ

অভিযোগ, পুলিশের নজর এড়াতে উদয়নারায়ণপুরের বিলাসপুর এলাকায় একটি কাপড়ের দোকানের গুদামে আশ্রয় নেন ব্রহ্মানন্দ। সেখানে শাড়ির বিশাল স্তূপের নীচে লুকিয়ে ছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গুদামে তল্লাশি চালায়। শাড়ির গাদা সরাতেই বেরিয়ে আসেন অভিযুক্ত নেতা। ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করা হয়। পরে আমতা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। গ্রেপ্তারের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রবিবার ধৃত নেতাকে উলুবেড়িয়া মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

ব্রিকসের আগে বড় উদ্যোগ, দেশে রুশ বিমান তৈরির পথে ভারত!

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে ভারত (India) ও রাশিয়ার (Russia) মধ্যে অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে সহযোগিতা...

More Articles Like This