33.4 C
Kolkata

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে অগ্নিমিত্রা পাল

Must Read

বাগডোগরা: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে একদিনের সফরে উত্তরবঙ্গে পৌঁছালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেন তিনি।

বিমানবন্দরে নেমেই অগ্নিমিত্রা দাবি করেন, বর্তমানে তৃণমূল নেতাদের ‘চোর চোর’ স্লোগানের মুখে পড়তে হচ্ছে। তাঁর কথায়, “তোলাবাজি ও লুটপাটের অভিযোগে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। ভোটে মানুষ তার জবাবও দিয়েছে।”

আরও পড়ুন: শওকত মোল্লার গ্রেফতারের পর ভাঙড়ে হাই-অ্যালার্ট, জোরদার নাকা চেকিং ও তল্লাশি

মাদ্রাসা শিক্ষার পরিকাঠামো নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি বলেন, “মাদ্রাসাগুলিতে বরাদ্দ অর্থ সঠিকভাবে খরচ হচ্ছে কি না, কতজন পড়ুয়া তার সুবিধা পাচ্ছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীরাও যাতে উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পান, সেটাই আমাদের লক্ষ্য।”

সংখ্যালঘু ভোটব্যাঙ্ক রাজনীতি প্রসঙ্গে অগ্নিমিত্রার মন্তব্য, “কোনও সম্প্রদায়কে শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা উচিত নয়। মুসলিম, পারসি বা অন্য যে কোনও সম্প্রদায়ের মানুষ উন্নয়ন, চাকরি ও শিক্ষাই চান।”

উন্নয়ন প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন। চিংড়িঘাটা উড়ালপুল থেকে শুরু করে রেল পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, “কম সময়ে বহু গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পূর্ণ হয়েছে। উত্তরবঙ্গকে আর বঞ্চিত রাখা হবে না।”

সফরের মূল উদ্দেশ্য সম্পর্কে মন্ত্রী জানান, উত্তরবঙ্গে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি। দার্জিলিং, মিরিক, জলপাইগুড়ি-সহ বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যালোচনা করবেন। বিশেষ করে মহিলাদের অবস্থা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখাই তাঁর সফরের প্রধান লক্ষ্য।

পাশাপাশি পুরসভা নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়েও তদন্ত ও পর্যালোচনার ইঙ্গিত দিয়েছেন অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, “যা কিছু হয়েছে, তার ন্যায্যতা ও স্বচ্ছতা খতিয়ে দেখা হবে।”

Latest News

তৃণমূল ভবনেও ‘পচা ডিম’ আতঙ্ক? কাউন্সিলরদের বৈঠক বাতিল করলেন মমতা

কলকাতা: রাজ্যে সাংগঠনিক ধাক্কা, দলীয় অন্দরে অসন্তোষ এবং একের পর এক রাজনৈতিক চ্যালেঞ্জের আবহে ইন্ডিয়া (INDIA) জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে...

More Articles Like This