28.6 C
Kolkata

শেখ শাহজাহানের ডান হাতের বাড়িতে এসটিএফ হানা! কোন তদন্তের পরিপ্রেক্ষিতে এই অভিযান? দেখুন বড় খবর

Must Read

উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিতে (Sandeshkhali) বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। শনিবার সকালে সন্দেশখালির মণিপুর এলাকায় একটি পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের পর এবার সন্দেশখালি ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতে হানা দিল এসটিএফ (STF)। ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে মণিপুর এলাকায় তল্লাশি অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। তদন্তকারীদের দাবি, একটি পুকুরের তলা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। অস্ত্রভাণ্ডারের এই সন্ধান পাওয়ার পরই তদন্তের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশের জালে ‘মাছ চোর’ শওকত মোল্লা! কী বললেন দিলীপ ঘোষ?

অস্ত্র উদ্ধারের ঘটনার পরই এসটিএফ-এর একটি দল হানা দেয় সন্দেশখালি ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রউফিন ইয়াসমিন মোল্লার বাড়িতে। স্থানীয় সূত্রের দাবি, তিনি একসময় সন্দেশখালির বিতর্কিত নেতা শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

প্রসঙ্গত, ভোট-পরবর্তী হিংসা এবং এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির একাধিক অভিযোগে অতীতে তাঁর নাম উঠে এসেছিল বলে স্থানীয় মহলের দাবি। এছাড়াও ২০২৪ সালে রেশন দুর্নীতি মামলায় ইডি যখন শেখ শাহজাহানের সরবেড়িয়া-আকুঞ্জিপাড়ার বাড়িতে তল্লাশি চালাতে যায়, তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ ও হামলার ঘটনায়ও তাঁর নাম একাধিকবার আলোচনায় আসে। সেই ঘটনার তদন্তে সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল বলেও জানা যায়। তবে বর্তমান অভিযানের সঙ্গে তাঁর সরাসরি কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দেখুন আরও খবর:

Latest News

ফিরহাদের ইস্তফার পর মেয়র কে? রবিবার বৈঠক ডাকলেন মমতা

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ইস্তফার পর পুর প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে...

More Articles Like This