35.9 C
Kolkata

তাজপুরে নয়, গভীর সমুদ্রবন্দর দাদনপাত্রবাড়ে? ? আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠকের পর ইঙ্গিত শুভেন্দুর

Must Read

কলকাতা: বহু বছর ধরে আলোচনায় থাকা তাজপুর (Tajpur) গভীর সমুদ্রবন্দর প্রকল্প নিয়ে বড়সড় মোড়। তাজপুরে নয়, পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) দাদনপাত্রবাড় এলাকায় গভীর সমুদ্রবন্দর গড়ে তোলার সম্ভাবনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । বুধবার আদানি গোষ্ঠীর কর্ণধার করণ আদানির সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার এই ইঙ্গিত দেন তিনি।

পূর্বতন সরকারের আমল থেকেই তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা সামনে এসেছিল। দাবি করা হয়েছিল, এই প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে গোটা উপকূল এলাকার অর্থনীতি, তৈরি হবে বিপুল কর্মসংস্থান। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ শুরু হয়নি।

আরও পড়ুন: বাংলাদেশ ইস্যুতে মমতার বিরুদ্ধে FIR-এর দাবি! দেশের তথ্য ফাঁস ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ

এদিন মুখ্যমন্ত্রী জানান, তাজপুরে প্রয়োজনীয় পরিমাণ জমি না থাকায় সেখানে গভীর সমুদ্রবন্দর নির্মাণ কার্যত সম্ভব নয়। সেই কারণেই বিকল্প হিসেবে দাদনপাত্রবাড় এলাকাকে বিবেচনা করা হচ্ছে। এই বিষয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে বলেও সূত্রের খবর।

রাজ্য সরকারের মতে, নতুন স্থানে বন্দর গড়ে উঠলে শুধু পূর্ব মেদিনীপুর নয়, গোটা দক্ষিণবঙ্গের শিল্প ও বাণিজ্য ক্ষেত্র নতুন গতি পাবে। পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি হবে।

তবে প্রকল্পের চূড়ান্ত রূপরেখা, জমি অধিগ্রহণ এবং পরিবেশগত ছাড়পত্র নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনা এখনই বাস্তবায়নের পথে কতটা এগোবে, সেদিকেই নজর রাজনৈতিক ও শিল্পমহলের।

Latest News

গরুর মাংস পাচার! পর্দা ফাঁস হল অবৈধ ব্যবসার

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশে (Uttarpradesh) বাজেয়াপ্ত করা হল ১.৬৮ কোটির অবৈধ ব্যবসা (illegal business)। জানা গিয়েছে যোগীরাজ্যে অবৈধ গরুর...

More Articles Like This