35.9 C
Kolkata

বিধাননগর পুরনিগমে বড় ধাক্কা খেল তৃণমূল! পদত্যাগ করলেন চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী

Must Read

কলকাতা: রাজনৈতিক অস্থিরতার আবহে এবার বিধাননগর পুরনিগমেও (Bidhannagar Municipal Corporation) বড়সড় ধাক্কা খেল তৃণমূল (TMC)। বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ (Resign) করলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পুরনিগমের কমিশনারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কৃষ্ণা চক্রবর্তীকে দলের অন্যতম অভিজ্ঞ এবং গ্রহণযোগ্য মুখ হিসেবে দেখা হয়। তিনি প্রায় ১৬ বছর ধরে বিধাননগর পুরনিগমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। কখনও বরো চেয়ারম্যান, আবার কখনও মেয়র হিসেবে দায়িত্ব সামলেছেন। প্রশাসনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্কের জন্য তিনি পরিচিত ছিলেন।

আরও পড়ুন: রাজনীতি থেকে অবসর রাজ্যের প্রাক্তন মন্ত্রীর! ভোটে হেরেই কি কেরিয়ারে ইতি? দেখুন বড় খবর

রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের বিরুদ্ধে জনরোষের ঘটনা সামনে এলেও কৃষ্ণা চক্রবর্তীর ক্ষেত্রে তেমন কোনও অভিযোগ বা জনবিক্ষোভের ছবি দেখা যায়নি। দলমত নির্বিশেষে মানুষের সমস্যার কথা শোনা এবং এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য তাঁর আলাদা পরিচিতি ছিল। সেই কারণেই তাঁর হঠাৎ পদত্যাগের সিদ্ধান্ত ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও কৃষ্ণা চক্রবর্তী স্পষ্টভাবে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে পদত্যাগ করেছে।

উল্লেখ্য, রাজ্যে প্রশাসনিক ক্ষমতার পরিবর্তনের পর থেকেই তৃণমূলের সাংগঠনিক ও রাজনৈতিক অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠছে। দলের অন্দরে মতবিরোধ, একাধিক নেতার পদত্যাগ, দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে নেতাদের গ্রেফতারি—সব মিলিয়ে চাপের মুখে রয়েছে শাসকদল। এরই মধ্যে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের পদত্যাগের ইচ্ছাপ্রকাশের খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগ তৃণমূলের জন্য নতুন করে অস্বস্তি বাড়াল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

দেখুন আরও খবর:

Latest News

পুজোর আগেই বাগবাজার-সহ ৬ গঙ্গাঘাটের সংস্কার, শ্যামাপ্রসাদের নামে মিউজিয়ামের ঘোষণা শুভেন্দুর

কলকাতা: ক্ষমতায় আসার পর পরিকাঠামো ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক পদক্ষেপের পথে হাঁটছে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী...

More Articles Like This