35.9 C
Kolkata

প্রয়াত প্রযোজক পহেলাজ নিহালনি

Must Read

ওয়েব ডেস্ক : প্রয়াত ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ (Central Board of Film Certification)-এর প্রাক্তন চেয়ারম্যান পহেলাজ নিহালনি (Pahlaj Nihalani)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। সূত্রের খবর, বেশ কিছু সময় ধরে অুস্থ ছিলেন তিনি। লিভারের সিরোসিস ধরা পড়েছিল তাঁর। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পহেলাজ নিহালনি।

১৯৫০ সালে জন্ম নিয়েছিলেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর প্রাক্তন চেয়ারম্যান। ‘ইলজ়ম’, ‘শোলা অউর শবনম’, ‘আখেঁ’-র মতো একাধিক ছবির প্রযোজক (Producer) ছিলেন তিনি। এর পর ২০১৫ সালে সেন্সর বোর্ডের চেয়ারম্যান করা হয় তাঁকে। তবে এর পরে কিছু বিতর্কে নাম জড়িয়েছিল তাঁর।

আরও খবর : চলতি সপ্তাহে কোন কোন ছবি মুক্তি পেতে চলেছে?

চেয়ারম্যান থাকাকালীন ‘অতিরিক্ত রক্ষণশীল মনোভাব’-এর জন্য সমালোচিত হতে হয়েছিল তাঁকে। নিহালি সেই সময় প্রকাশ্যে বলেছিলেন, “সিবিএফসি (CBFC)-এর কাজ শুধু সার্টিফিকেট দেওয়া নয়, ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করাও।” অনেকে অভিযোগ করেছিলেন সেন্সর বোর্ডকে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগের কারণে চলচ্চিত্রের সৃজনশীল স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে।

২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘উড়তা পঞ্জাব’। তবে সেই ছবিতে একাধিক কাটছাঁটের নির্দেশ দেওয়া হয়েছিল। এ নিয়ে নির্মাতারা গিয়েছিলেন আদালতে। পরে সীমিত কাটসহ ছবিটি মুক্তির অনুমতি দিয়েছিল আদালত। এর পরে ২০১৭ সালে ‘সিবিএফসি’ প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় পহেলাজ নিহালনি।

দেখুন অন্য খবর :

Latest News

পঞ্চায়েতে ১১ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ! কবে থেকে আবেদন? বড় ঘোষণা দিলীপ ঘোষের

কলকাতা: পঞ্চায়েত (WB Panchayat) স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাজ্য জুড়ে বড় প্রশাসনিক পদক্ষেপের ঘোষণা করল পঞ্চায়েত ও...

More Articles Like This