Forbidden

You don't have permission to access th1s resource.

মেসি-কাণ্ডে সমন, হাজিরা এড়াতে ‘অসুস্থ’ অরূপ! - KolkataTV
29.6 C
Kolkata

মেসি-কাণ্ডে সমন, হাজিরা এড়াতে ‘অসুস্থ’ অরূপ!

Must Read

কলকাতা: লিওনেল মেসির  (Lionel Messi) কলকাতা সফর ঘিরে বিতর্কে নতুন মোড়। বিধাননগর দক্ষিণ থানার সমন পাওয়ার পর অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। পুলিশ সূত্রে খবর, থানায় উপস্থিত হওয়ার জন্য আরও দু’সপ্তাহ সময় চেয়েছেন তিনি। আর তা নিয়েই তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত।

গত ১৭ মে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন শতদ্রু। তাঁর অভিযোগ, মেসির কলকাতা সফর ঘিরে টিকিটের কালোবাজারি, প্রতারণা, ভয় দেখানো এবং নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির মতো একাধিক অনিয়ম হয়েছিল। এফআইআরে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন: শওকতের ছেলের রেস্তোরাঁতে তল্লাশি NIA-র

শতদ্রুর দাবি, মেসির অনুষ্ঠানের প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করা হয়েছিল। পাশাপাশি প্রভাব খাটিয়ে মেসির কাছে পৌঁছে যাওয়া এবং অনুমতি ছাড়াই তাঁর গায়ে হাত দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

ওই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল অরূপকে। কিন্তু তার আগের রাতেই থানার সঙ্গে যোগাযোগ করে তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে আপাতত হাজিরা দেওয়া সম্ভব নয়। দু’সপ্তাহ সময় চেয়ে নেন তিনি।

উল্লেখ্য, এই মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন অরূপ বিশ্বাস। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফলে এই মুহূর্তে তাঁর হাতে কোনও আইনি সুরক্ষা নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে যে কোনও সময় গ্রেপ্তার করতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে।

অরূপের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন শতদ্রু। সমাজমাধ্যমে তিনি লেখেন, “সমন আসতেই হঠাৎ অসুস্থতা! মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে হয়তো সময় কেনা যায়, কিন্তু বিচার থেকে পালানো যায় না। এতদিন সব ঠিক ছিল, সমন আসতেই শরীর খারাপ! কাকতালীয় হতে পারে, কিন্তু আইনের হাত থেকে রেহাই পাওয়ার উপায় নয়।”

মেসি সফর ঘিরে বিতর্কের তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক ও আইনি চাপ। অরূপ বিশ্বাসের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর তদন্তকারী মহলের।

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This