31.2 C
Kolkata

সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে টাকার পাহাড়, উঁইয়ে খেল ‘যকের ধন’?

Must Read

কলকাতা: শিয়ালদহ এলাকার সুরেন্দ্রনাথ কলেজ (Surendranath College) থেকে উদ্ধার হল দুই ব্যাগ ভর্তি প্রায় লক্ষাধিক টাকা (Huge Amount of Notes Recovered)। কলেজের ইউনিয়ন রুমের (Union Room) আলমারি থেকে উদ্ধার হওয়া এই টাকার বড় অংশই উঁই পোকায় খাওয়া বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা মহল থেকে রাজনৈতিক অঙ্গনেও। ইতিমধ্যেই এই টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, মঙ্গলবার কলেজের ইউনিয়ন রুম পরিষ্কার করার জন্য ঘর খোলা হয়েছিল। সেই সময় আলমারির ভিতর থেকে দুটি বাক্স উদ্ধার হয়। বাক্স খুলতেই দেখা যায়, ভিতরে ১০০ ও ৫০০ টাকার একাধিক বান্ডিল রাখা রয়েছে। তবে দীর্ঘদিন ধরে বাক্সবন্দি অবস্থায় থাকার কারণে টাকার বেশিরভাগ অংশই উঁই পোকায় নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি।

আরও পড়ুন: মেয়র পারিষদের পদ থেকে ইস্তফা তারক সিংয়ের! কলকাতা পুরসভায় এবার ভাঙনের মুখে তৃণমূল?

অভিযোগ উঠেছে, কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে সংগৃহীত টাকাই ইউনিয়ন রুমের আলমারিতে লুকিয়ে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরেই ওই কলেজে পড়ুয়া ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। পাশাপাশি কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীদের উপর দাদাগিরি এবং প্রতারণার অভিযোগও সামনে এসেছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন রুম থেকে উঁই পোকায় খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাস্থলের পাশেই এদিন দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ও ব্যানার।

সম্প্রতি বাদুড়িয়ায় এক তৃণমূল পুরপ্রধানের পাটক্ষেত থেকে বস্তাভর্তি টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার একটি কলেজের ইউনিয়ন রুম থেকে উঁই পোকায় খাওয়া লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হল।

দেখুন আরও খবর:

Latest News

ফুটবল বিশ্বকাপ দেখতে কত টাকা লাগবে? প্রকাশ্যে এল জি ফাইভের সাবস্ক্রিপশন প্ল্যান, দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: ভারতে ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) সম্প্রচার (Broadcast) নিয়ে জট কেটেছে কিছুদিন আগেই। এবারের ফুটবল বিশ্বকাপ...

More Articles Like This