‘একঝুড়ি লোক…এত দুরবস্থা আমি জানতাম না,’ মমতার ধরনা দেখে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনে ভরাডুবির ২৮ দিন পর প্রথম বার রাজপথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধর্মতলার ওয়াই চ্যানেলে দলের ধরনা মঞ্চ (TMC Dharna) থেকে সংবিধান হাতে বিজেপিকে (BJP) হারানোর ডাক দিলেন তিনি। কিন্তু সেই কর্মসূচি ঘিরেই তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারকেশ্বর সফর থেকে তিনি দাবি করেন, তৃণমূলের বর্তমান অবস্থা ফলতা পুনর্নির্বাচনের ফলাফলের মতোই শোচনীয়।

ধর্মতলার ধর্নামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। দলের কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন, “আমি কারও সুদিনে না-হোক, দুর্দিনে আছি।” একইসঙ্গে বিজেপি বিরোধী ঐক্যের কথাও তুলে ধরেন তিনি। মমতার বক্তব্য, “বিজেপি বাদে সব রাজনৈতিক দলের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। তবে বিজেপির যাঁরা বলেছেন, তাঁদের পাশেও ছিলাম।”

আরও পড়ুন: মেয়র পারিষদের পদ থেকে ইস্তফা তারক সিংয়ের! কলকাতা পুরসভায় এবার ভাঙনের মুখে তৃণমূল?

অন্যদিকে, মঙ্গলবার হুগলির তারকেশ্বরে গিয়ে মমতার কর্মসূচিকে কার্যত গুরুত্বহীন বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। কটাক্ষ করে তিনি বলেন, “একজন ছবি পাঠিয়েছিল… এত দুরবস্থা আমি জানতাম না! একঝুড়ি লোক… দেড়শোটা লোকও আসেনি। সাংবাদিকরাই ছিলেন দু’শো জন মতো। সাংবাদিকেরা না থাকলে তো আরও করুণ অবস্থা হত।”

শুধু জনসমাগম নয়, তৃণমূলের সাংসদ ও বিধায়কদের অনুপস্থিতি নিয়েও আক্রমণ শানান শুভেন্দু। তাঁর কথায়, “রাজ্যসভা, লোকসভা মিলিয়ে এতগুলো এমপি। শুনলাম, তিন জন এমপি আর ছ’জন এমএলএ গিয়েছেন। ওই দলটার অবস্থা ফলতার মতো হয়ে গিয়েছে।”

দেখুন আরও খবর:

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This