29.9 C
Kolkata

আম্বেদকর মূর্তিতে মালা দিয়ে ওয়াই চ্যানেলের পথে মমতা তৃণমূল সুপ্রিমোর ডাকে সাড়া দিয়ে এলেন কারা?

Must Read

কলকাতা: ভোট-পরবর্তী হিংসার অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার পথে নামলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূল কংগ্রেসের (TMC) ধরনা (Dharna) কর্মসূচিতে যোগ দিতে এদিন দুপুরে রেড রোডে পৌঁছন তিনি। সেখানে ডঃ বি আর অম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল নেত্রী। এরপর সেখান থেকেই তিনি রওনা দেন ওয়াই চ্যানেলের উদ্দেশ্যে।

মমতার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন মদন মিত্র, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতা। অন্যদিকে, দুপুর গড়াতেই ধর্মতলার ওয়াই চ্যানেলে পৌঁছে যান চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, বৈশ্বানর চট্টোপাধ্যায়ের মতো নেতারা। ধীরে ধীরে সেখানে জমায়েত হতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরাও। ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

আরও পড়ুন: পুজোর সময় কলকাতায় মোদি-শাহ-রাজনাথ? দুর্গোৎসবকে বিশ্বমঞ্চে তুলে ধরার ভাবনা বিজেপির

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ভোট-পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদেই এই ধর্না কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রথমে রানি রাসমণি অ্যাভিনিউতে অবস্থান বিক্ষোভের পরিকল্পনা থাকলেও সেই জায়গার অনুমতি দেয়নি পুলিশ। সোমবার গভীর রাতে কলকাতা পুলিশের তরফে জানানো হয়, রানি রাসমণি অ্যাভিনিউয়ের পরিবর্তে ওয়াই চ্যানেলে ধর্নার অনুমতি দেওয়া যেতে পারে। তবে তার জন্য নতুন করে আবেদন করতে হবে তৃণমূলকে।

এই নিয়েই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত ওয়াই চ্যানেলে ধর্নার অনুমতি দেয় পুলিশ। সেই মতো এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ওয়াই চ্যানেল চত্বর ঘিরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। মহিলা পুলিশের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো।

দেখুন আরও খবর:

Latest News

ফুটবল বিশ্বকাপ দেখতে কত টাকা লাগবে? প্রকাশ্যে এল জি ফাইভের সাবস্ক্রিপশন প্ল্যান, দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: ভারতে ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) সম্প্রচার (Broadcast) নিয়ে জট কেটেছে কিছুদিন আগেই। এবারের ফুটবল বিশ্বকাপ...

More Articles Like This