31 C
Kolkata

পশ্চিমবঙ্গ দিবসের দিন কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী!

Must Read

ওয়েব ডেস্ক : আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day)। সেদিন ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্রের খবর, সেদিন সরকারিভাবেই এই দিনটি পালন করার পরিকল্পনা করছে রাজ্য সরকারও। এদিকে বলে রাখা দরকার, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। কলকাতায় (Kolkata) এই যোগ দিবসের মূল অনুষ্ঠান হবে কলকাতায়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই এই বিশেষ দিন পালিত হবে শহরে।

তবে প্রশ্ন হচ্ছে, পালাবদলের উপহার হিসেবে যোগ দিবসের মূল অনুষ্ঠান বাংলায় করবেন প্রধানমন্ত্রী? রেড রোড ও সংলগ্ন এলাকাতে এই অনুষ্ঠান হবে বলে সূত্রের খবর। এ নিয়ে রাজ্যের তরফে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এইা আবহেই শোনা যাচ্ছে, ২০ জুন কলকাতায় আসবেন মোদি (Narendra Modi)। এর পর ২১ জুন শহরে যোগ দিবস পালন করবেন তিনি।

আরও খবর : ‘আপনারা যদি এই খেলা খেলেন, আমি বড় খেলোয়াড়’, বললেন মমতা

আর পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী। সেই কারণেই ২০ জুন বাংলায় আসবেন তিনি। মূলত, পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে টানাপোড়েন চলেছিল। কারণ পয়লা বৈশাখের দিন ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করে ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে বিজেপি ২০ জুন বিজেপির তরফে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়েছিল। এবার রাজ্যে পালা বদলের পর সরকারিভাবে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে বলেই মনে করা হচ্ছে। সেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।

দেখুন অন্য খবর :

Latest News

সুপ্রিম নির্দেশ মেনে ডিএ দেওয়া হবে, সংগ্রামী মঞ্চকে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনেই ডিএ (DA) মেটানো হবে রাজ্য সরকারি কর্মচারীদের। এদিন সংগ্রামী যৌথ...

More Articles Like This