31 C
Kolkata

সুপ্রিম নির্দেশ মেনে ডিএ দেওয়া হবে, সংগ্রামী মঞ্চকে আশ্বাস মুখ্যমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনেই ডিএ (DA) মেটানো হবে রাজ্য সরকারি কর্মচারীদের। এদিন সংগ্রামী যৌথ মঞ্চ-সহ সব সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে আশ্বস দিয়েছেন তিনি। এর পরেই সংগঠনের প্রতিনিধি ভাস্কর ঘোষ জানিয়েছেন, ৫০ হাজার পদে নিয়োগের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ২২ জুন রাজ্য বাজেট। সেখানে এ নিয়ে বড় ঘোষণা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

এদিন এক ঘণ্টারও বেশি সময় ধরে এই বৈঠক চলে। বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ জানিয়েছেন, বকেয়া ডিএ (DA) নিয়ে শীর্ষ আদালতের রায় পালনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এনিয়ে কাজ শুরু করতে মুখ্যসচিব ও অর্থসচিবকে মুখ্যমন্ত্রী নির্দেশও দিয়েছেন বলে সূত্রের খবর। এছাড়া সপ্তম পে কমিশন লাগুর প্রতিশ্রুতিও দিয়েছেন বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চে প্রতিনিধি।

আরও খবর : ‘আপনারা যদি এই খেলা খেলেন, আমি বড় খেলোয়াড়’, বললেন মমতা

জানা গিয়েছে, এই বৈঠকে অস্থায়ী কর্মচারীদের বেতন বৈষম্য নিয়েও আলোচনা হয়েছে। সে নিয়ে একটি সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে বৈঠক করার প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাস্কর ঘোষ আরও জানিয়েছেন, শূন্যপদে নিয়োগের জন্য আগামী ৭ তারিখের মধ্যে পরিকল্পনামাফিক নিয়োগ নীতি ঘোষণা করবে রাজ্য সরকার। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার পদে নিয়োগের আশ্বাসও মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বলে রাখা দরকার, কেন্দ্রীয় সরকারি কর্মীরা মহার্ঘ ভারতা পান ৬০ শতাংশ হারে। তবে পশ্চিমবঙ্গে সরকারি কর্মীরা পান মাত্র ১৮ শতাংশ হারে। ফারাক ৪২ শতাংশ। আগামী রাজ্য বেজেটে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) এ নিয়ে বড় ঘোষণা করতে পারেন বলেই মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

পশ্চিমবঙ্গ দিবসের দিন কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী!

ওয়েব ডেস্ক : আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day)। সেদিন ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

More Articles Like This