30.5 C
Kolkata

দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশ

Must Read

ওয়েব ডেস্ক : দেশের বিভিন্ন জায়গায় আত্মঘাতী জঙ্গি (Terrorist) হামলার ছক! তবে গোপন সূত্রে খবর পেয়ে সেই ছক বানচাল করে দিল দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেল। বড়সড় এই পরিকল্পনা ফাঁস হওয়ার পর উঠে এল এক নাম। সূত্রের খবর, এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে আন্ডার ওয়ার্ল্ডের কুখ্যাত বন্দুকবাজ দাউদ ইব্রাহিমের ডান হাত মুন্না ঝিঙ্গাড়া।

সূত্রের খবর, এই চক্রটি পাকিস্তানের চার প্রধানের নির্দেশে কাজ করত। তারা হল মুন্না ঝিঙ্গাড়া, দিলাওয়ার খান, শাহজাদ ভাট্টি এবং আমির জাট। এই ঝিঙ্গাড় ভারতে একাধিক হামলার মূল ষড়যন্ত্রকারী (Conspirator) বলেই খবর। এই অভিযুক্ত দক্ষ বন্দুকবাজ বলেও জানা গিয়েছে।

আরও খবর : জুনের প্রথমেই দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের, এখন কত টাকা?

এই ষড়যন্ত্রে ধৃত অপরাধীরা ‘হ্যান্ডলার’ হিসাবে শনাক্ত করেছে ঝিঙ্গাড়াকে। মুম্বইয়ের যোগেশ্বরী এলাকার বাসিন্দা এই অপরাধী দাউদ ও ছোটা শাকিলের জন্য কাজ করত বলে জানা গিয়েছে। গুলি চালানোর দক্ষতার জন্য দাউদ প্রতিদ্বন্দীকে শেষ করতে এই ঝিঙ্গাড়াকে ব্যবহার করত বলে বলে সূত্রের খবর। ‘লামা আং কামি’ নামে নেপালের এক নাগরিক অর্থ ও সরঞ্জাম সরবরাহ করত বলে অভিযোগ। এমনকী ঝিঙ্গাড়ার সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেই খবর।

দেখুন অন্য খবর :

Latest News

মরুভূমির রূপ নিল রাজধানী! ৯২ কিমি বেগে ধুলোঝড় দিল্লিতে, জারি লাল সতর্কতা

নয়াদিল্লি: কখনও তীব্র গরম, কখনও দূষণের ধোঁয়াশা, তার মধ্যেই এবার ভয়ংকর ধুলোঝড়ের সাক্ষী থাকল দিল্লি (Delhi)। সোমবার দুপুরে রাজধানীর...

More Articles Like This