33 C
Kolkata

গ্রেফতারির আশঙ্কা! মেসিকাণ্ডে আগাম জামিনের আবেদন অরুপ বিশ্বাসের

Must Read

ওয়েব ডেস্ক : কলকাতায় (Kolkata) মেসিকাণ্ডে (Lionel Messi) রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরুপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে আগেই দায়ের হয়েছিল এফআইআর (FIR)। তার পরেই হয়তো গ্রেফতারির আশঙ্কা করছেন তিনি। তাই আগাম জামিনের আবেদন করে আদালতের দ্বারস্থ হলেন তিনি। জানা যাচ্ছে, সোমবার বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি।

মূলত, যুবভারতীতে (Vivekananda Yuva Bharati Krirangan) মেসিকাণ্ডে সেই সময় আয়োজক শতদ্রু দত্তকে (Satadru Dutta) গ্রেফতার করেছিল পুলিশ। অবশ্য পরে জামিনে মুক্তি পান শতদ্রু। এর পর অরুপ ছাড়া আরও কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তবে রাজ্যে পালা বদলের পর এবার সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করল বিধাননগর থানার পুলিশ. একাধিক ধারায় এই মামলা করা হয়েছে।

আরও খবর : সাবালক IPL-এ সেরার সেরা RCB, নাটকীয় ফাইনালে ‘প্রিন্স’কে কিস্তিমাত কিং কোহলির

সম্প্রতি এক সাক্ষাৎকারে শতদ্রু (Satadru Dutta) জানিয়েছিলেন, অরুপ বিশ্বাস যুবভারতীর অনুষ্ঠানের জন্য আকাধিক টিকিট দাবি করেছিলেন। তা না দিলে অনুষ্ঠানের বাতিলের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। শতদ্রু দাবি করেছেন, ২২ হাজার ‘কমপ্লিমেন্টারি’ টিকিট নিয়েছিলেন অরূপ। পরে সেগুলিকে নাকি কালোবাজারি করা হয়েছিল। এদিকে অনুষ্যানের দিন অরুপকে মেসির সঙ্গে লেপ্টে থাকতে দেখা গিয়েছিল।

শতদ্রু দাবি করেছিলেন, অরপ প্রশাসনের কয়েকজনের কারণে ওই অনুষ্ঠান পণ্ড হয়েছিল। অনেকে টিকিট কেটেও আর্জেন্টিনার তারকা ফুটবলারকে দেখতে পাননি। তার পরেই তাণ্ডব হয়েছিল যুবভারতীতে। এই ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন অরুপ বিশ্বাস (Aroop Biswas)। সেই সময় পুলিশ আদালতে জানিয়েছিল, ৩৫ হাজার দর্শক মেসিকে দেখার জন্য টিকিট কেটেছিলেন। এর জন্য টিকিট বিক্রি হয়েছিল ১৯ কোটি টাকার। এই ঘটনায় এবার অরুপের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতার হওয়ার ভয়ে এবার আগাম জামিনের আবেদন জানালেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যাচার করা হচ্ছিল, বিস্ফোরক মুখ্যমন্ত্রী কী বললেন?

কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)-র ফর্ম পূরণ এবার থেকে অনলাইনে করা যাবে বলে জানাল রাজ্য প্রশাসন। বুধবার রাতেই ফর্মটি...

More Articles Like This