Forbidden

You don't have permission to access th1s resource.

‘পুরুষ’ লক্ষ্মীর খোঁজে আরও কড়া মুখ্যমন্ত্রী, সিট গঠনের নির্দেশ - KolkataTV
32.2 C
Kolkata

‘পুরুষ’ লক্ষ্মীর খোঁজে আরও কড়া মুখ্যমন্ত্রী, সিট গঠনের নির্দেশ

Must Read

ওয়েব ডেস্ক : লক্ষ্ণীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা পুরুষদের অ্যাকাউন্টেও ঢুকেছিল। আগেই অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর পরেই কড়া পদক্ষেপ করা হয়েছিল। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। এবার ‘পুরুষ’ লক্ষ্মীদের খোঁজে আরও কড়া হল নবান্ন। এবার সিট (SIT) গঠন করে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু (Suvendu Adhikari) বলেছেন, আপাতত পুরিষদের লক্ষ্মীর ভাণ্ডারের ২২টি ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। যেগুলিতে টাকা ঢুকেছে। সঙ্গে জানিয়েছেন, “১টি অ্যাকাউন্ট রাকিবুলের, আরও ১৫টি মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রী তুহিনার, বাকি ৬টি অ্যাকাউন্ট তারিকুল রহমানের।”

আরও খবর : অসুস্থতার কারণ দেখিয়ে সিআইডি-র তলবে অনুপস্থিত অভিষেক

অন্যদিকে অন্নপূর্ণার ফর্ম নিয়ে বলেন, ‘জনগণের দ্বারা রিজেক্টেড নেতা ও তাঁর দলের লোকেদের বলব, অপপ্রচার না করে বুঝে নিন কেন ১১ পাতার ফর্ম ফিলআপ করতে হচ্ছে। অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, হাজার হাজার মহিলা নন এমন তৃণমূলের লোকেরাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুট করছে। সিট গঠনের নির্দেশ দিয়েছি। এসআইআর-এ নাম বাদ যাওয়া অন্তত ৩০ লক্ষ ভুয়ো লক্ষ্মীর ভাণ্ডারে নাম তুলছেন। কত হাজার কোটি টাকা জনগণের কীভাবে লুট করেছে এই লুটেরাদের পার্টি, এটাই তার প্রমাণ। তৃণমূল স্তর থেকে নির্মূল করব।’

অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যা প্রচার করা হলেও, অনেকে ফর্ম ফিলাপ করতে এগিয়ে এসেছেন। সোমবার থেকে অনলাইনে ফর্ম ফিলাপ করা যাচ্ছে। বুধবারের মধ্যে অনেকের ফর্ম ফিলাপের কাজ হয়ে যাবে বলেও আশা করেছেন তিনি। কারণ সেদিন পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

দেখুন অন্য খবর :

Latest News

রশিদের ঝড়ে বিশ্বকাপ নিশ্চিত আফগানিস্তানের, শেষ টিকিটের দৌড়ে বড় চাপে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

ওয়েব ডেস্ক : বিশ্বকাপের দরজা খুলে গেল আফগানিস্তানের (Afganistan) জন্য। আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে বড় জয় তুলে নিয়ে...

More Articles Like This