33 C
Kolkata

এসএসকেএম হাসপাতাল নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর! হাসপাতালে দালালচক্র নিয়েও বড় মন্তব্য শুভেন্দুর

Must Read

কলকাতা: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে (Government Hospital) দালালচক্র, চিকিৎসায় গাফিলতি এবং মুমূর্ষু রোগী রেফার রুখতে কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। শনিবার এক সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেন, স্বাস্থ্য ভবনে ২৪ ঘণ্টার একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করা হবে। সেখান থেকেই রাজ্যের জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলির উপর সরাসরি নজরদারি চালানো হবে। এছাড়াও এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালগুলিতে দালালচক্র সক্রিয় কি না, চিকিৎসকরা নিয়মিত উপস্থিত থাকছেন কি না, রোগীরা সঠিক পরিষেবা পাচ্ছেন কি না, এমনকি হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে কি না— সবকিছুই এই কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে। হাসপাতালের ভিতরে কুকুর বা বেড়াল ঘোরাফেরা করছে কি না, সেই বিষয়েও নজর রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: রাজ্যে বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সার টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

এই নজরদারির জন্য বিশেষভাবে পেশাদার কর্মী নিয়োগ করা হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, এসএসকেএম হাসপাতালে নতুন করে ১০০টি বেড বাড়ানো হচ্ছে। পাশাপাশি রাজ্যে ৬ কোটিরও বেশি মানুষ আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) সুবিধা পাবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৫ মে এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। কলকাতা ও পার্শ্ববর্তী জেলার ১২টি সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ ও মেডিক্যাল সুপারদের নিয়ে সেই বৈঠক অনুষ্ঠিত হয়। তারপর থেকেই স্বাস্থ্য পরিষেবায় একাধিক সংস্কারের পরিকল্পনা শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

দেখুন আরও খবর:

Latest News

মরে যাব তাও ভালো… আর কী বললেন অভিষেক?

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হরিশ মুখার্জি রোডের বাড়ি ‘শান্তিনিকেতনে’ শনিবার দুপুরে গিয়েছিলেন সিআইডি আধিকারিকেরা। অভিষেক জানিয়ে দেন, তিনি...

More Articles Like This