23 C
Kolkata

খড়দহে জলাশয় ভরাট করে নির্মাণের অভিযোগ!

Must Read

খড়দহ: খড়দহ বিধানসভার (Khardah) ঘোলা-মুড়াগাছা এলাকায় জলাশয় ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগের তির তৃণমূল (TMC) আশ্রিত জমি মাফিয়াদের দিকে। ঘটনাটি বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার, কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে প্রায় এক বিঘা জলাশয় ঘিরে।

স্থানীয় সূত্রে দাবি, রাতের অন্ধকারে দীর্ঘদিন ধরে মাটি ফেলে জলাশয়টি ভরাট করা হয়। বর্তমানে সেখানে জোরকদমে নির্মাণকাজ চলছে। ভূমি দফতরের নথি এবং স্যাটেলাইট ছবিতেও ওই জায়গাকে জলাশয় হিসেবেই দেখানো রয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন: অপ্রাপ্তবয়স্কদের লক্ষ্মীর ভান্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ! তৃণমূল নেতা ও সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে সরব বিজেপি

ঘটনাস্থলে সংবাদমাধ্যম পৌঁছতেই চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ক্যামেরা দেখে নির্মাণকাজে যুক্ত কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যান। যদিও কয়েক জন কর্মী স্বীকার করেন, সেখানে আগে জলাশয় ছিল।

এদিকে বর্তমান সরকারের তরফে জলাশয় ভরাট করে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থানের কথা বারবার বলা হয়েছে। বিষয়টি নিয়ে বারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী জানান, অভিযোগের সত্যতা খতিয়ে দেখে দ্রুত কড়া পদক্ষেপ করা হবে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, আগে প্রতিবাদ করার সাহস পাননি তাঁরা। তৃণমূল আমলে মুখ খুললে প্রাণনাশের ভয় ছিল বলেও অভিযোগ করেন কয়েক জন। রাজনৈতিক পালাবদলের পর এখন তাঁরা প্রকাশ্যে প্রতিবাদ জানাতে শুরু করেছেন।

ঘটনায় সরব হয়েছে বিজেপিও। দলের স্থানীয় নেতৃত্বের দাবি, প্রশাসন অবিলম্বে বেআইনি নির্মাণ বন্ধ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। গোটা ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

Latest News

মন্দির নাকি পার্টি অফিস নির্মাণ? বচসা থেকে দ্বন্দ্ব, হুলুস্থুল কাণ্ড গঙ্গারামপুরে

দক্ষিণ দিনাজপুর: মন্দির নির্মাণ (Temple Building) না বিজেপির পার্টি অফিস (BJP Party Office) গড়ে তোলা হবে, তা নিয়ে বিজেপির...

More Articles Like This