কলকাতা: রাজ্যের ক্ষমতায় এসে সীমান্তে নিরাপত্তায় (Border Security) জোর শুভেন্দু সরকারের। সীমান্তবর্তী জেলাগুলিতে BSF-এর পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই জমি হস্তান্তরের কাজ চলছে। এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে বিএসএফ-কে মোট ১৪২.৭৯ একর জমি হস্তান্তর করা হয়েছে বলে স্যোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ওই জমিতে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ এবং বিএসএফের নতুন আউটপোস্ট তৈরি করা হবে। কোন জেলায় ঠিক কত পরিমাণ জমি দেওয়া হয়েছে, বুধবার রাতে তা-ও নিজের ফেসবুক হ্যান্ডলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে বিএসএফ আউটপোস্ট ও কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য অতিরিক্ত জমি হস্তান্তরের কাজ দ্রুত এগিয়ে চলেছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর পোস্ট অনুযায়ী, ইতিমধ্যেই মোট ১৪২.৭৯ একর জমি BSF-এর হাতে তুলে দেওয়া হয়েছে। আরও জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়াতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোতে BSF -এর পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই জমি হস্তান্তরের কাজ চলছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ৪৫ দিনের মধ্যে ৬০০ একর জমি BSF -এর হাতে তুলে দেওয়া হবে বলে লক্ষ্য নেওয়া হয়েছিল,মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওই এক্স পোস্টে সেই কথা উল্লেখ করেছেন।
জেলা ভিত্তিক হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি জমি হস্তান্তর করা হয়েছে মুর্শিদাবাদ জেলায়। সেখানে ৩৮.৮০৫ একর জমি দেওয়া হয়েছে বর্ডার সিকিওরিটি ফোর্সকে। এরপরই রয়েছে জলপাইগুড়ি। ওই জেলায় ৩৫.১৬৫ একর জমি হস্তান্তর হয়েছে। কোচবিহারে হস্তান্তরিত জমির পরিমাণ ২২.৯৫ একর। দক্ষিণ দিনাজপুরে ২০.১৭০১ একর জমি দেওয়া হয়েছে সীমান্তের সুরক্ষায়। মালদহ জেলায় ১০.৯০ একর জমি BSF-এর হাতে তুলে দেওয়া হয়েছে।উত্তর ২৪ পরগনায় ২.৬ একর এবং নদিয়ায় ০.৫৫ একর জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে।
