27 C
Kolkata

অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ১২ পাতার ফর্ম কেন? যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন অগ্নিমিত্রা পাল

Must Read

ওয়েব ডেস্ক: প্রকাশ্যে এসেছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojna) আবেদনপত্র। ১২ পাতার দীর্ঘ ফর্মে আবেদনকারী এবং তাঁর পরিবারের সদস্যদের একাধিক ব্যক্তিগত ও আর্থিক তথ্য চাওয়া হয়েছে। তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। অনেকের অভিযোগ, অতিরিক্ত তথ্য চেয়ে প্রকল্পের আওতা থেকে বহু মানুষের নাম বাদ দেওয়ার প্রস্তুতি চলছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিস্তারিত তথ্য চাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন বিজেপি নেত্রী ও মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

অগ্নিমিত্রার দাবি, প্রকল্পের সুবিধা শুধুমাত্র প্রকৃত ভারতীয় নাগরিকদের কাছেই পৌঁছে দিতে চায় সরকার। তাঁর কথায়, “তৃণমূল কি ভাবছে রোহিঙ্গা, বাংলাদেশিদের টাকা দেবে বিজেপি (BJP)? যারা বাংলাদেশ সীমান্তে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমরা অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) কিংবা অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা অভারতীয়দের দিতে চাই না। এটা জনগণের টাকা। তাই পূর্ণাঙ্গ তথ্য চাইছি।” তিনি আরও বলেন, “গত ১৫ বছর ধরে বাংলার মানুষকে ঠকিয়েছে তৃণমূল। তাদের থেকে আমরা কোনও উপদেশ শুনতে চাই না।”

আরও পড়ুন: কুরবানী ইদে বাংলার দুই প্রান্তে দুই ছবি! গো-রক্ষায় একসুর মায়াপুর থেকে ডুয়ার্সের বানারহাট

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্রে কী কী তথ্য দিতে হবে?

  • পরিবারের প্রধান ও সদস্যদের নাম, জন্মতারিখ ও লিঙ্গ
  • আধার নম্বর এবং ভোটার তালিকার তথ্য
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর
  • ডিজিটাল রেশন কার্ড ও প্যান নম্বর (যদি থাকে)
  • বাড়ি পাকা কি না এবং তিনটির বেশি পাকা ঘর রয়েছে কি না
  • পরিবারের মোট জমির পরিমাণ
  • ব্যক্তিগত চার চাকার গাড়ি রয়েছে কি না
  • স্বাস্থ্যবিমা বা বিভিন্ন ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা নেওয়া হয়েছে কি না
  • আয়কর বা পেশাগত কর দেওয়া হয় কি না
  • চাকরির ধরন, পেনশন এবং বার্ষিক আয়ের তথ্য
  • জিএসটি নম্বর থাকলে তার উল্লেখ
  • পরিবারের কেউ সাংবিধানিক পদে রয়েছেন কি না
  • প্রাপ্তবয়স্কদের শিক্ষাগত যোগ্যতা এবং শিশুদের পড়াশোনার তথ্য
  • শিশুদের টিকাকরণ আপডেটেড কি না
  • অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া হচ্ছে কি না
  • ২০২৬ সালের এসআইআরে নাম বাদ পড়লে তা ট্রাইব্যুনালে বিচারাধীন কি না
  • আবেদনকারীকে ঘোষণা করতে হবে যে, ফর্মে দেওয়া সমস্ত তথ্য সঠিক
  • ভবিষ্যতে কারও নাম বাদ পড়লে তার কারণও সংশ্লিষ্ট আধিকারিককে লিখিতভাবে জানাতে হবে

দেখুন আরও খবর:

Latest News

দাম্পত্য ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন স্বরূপ-জুঁই

কলকাতা: প্রভাবশালী সূত্রে তোলপাড় টলিপাড়া। আর ঠিক এই সময়ই বিশ্বাস পরিবারের ব্যক্তিগত সিদ্ধান্তের কথা সামনে প্রকাশ্যে এল। দীর্ঘ দিনের...

More Articles Like This