যেকোনও পরিস্থিতির জন্য কতটা প্রস্তুত কলকাতার পুলিশ? জানতে কমিটি গড়ে দিল লালবাজার

Must Read

কলকাতা: ক্ষমতায় এসে কলকাতা পুলিশের (Kolkata Police) আধুনিকরণের ভাবনা রাজ্যের বিজেপি সরকারের। দিল্লি পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর সমতুল্য করে তুলতে কী কী প্রয়োজন, সেই বিষয়গুলি মাথায় রেখে সেই ভাবে বাহিনীকে ঢেলে সাজানো লক্ষ্য রাজ্যের। সেই লক্ষ্যেই পুলিশ কমিশনার অজয় নন্দ একটি নতুন কমিটি গঠন করেছেন। তার মাথায় রয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সংগঠন) আইপিএস নীলাঞ্জন বিশ্বাস। পাঁচ সদস্যের এই কমিটি বাহিনীর সাজসরঞ্জাম খতিয়ে দেখবে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অশান্তি মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখে ১৫ দিনের মধ্যে এই কমিটিকে একটি বিশদ রিপোর্ট লালবাজারে (Lalbazer) জমা দিতে হবে।

লালবাজারের গঠন করা এই পাঁচ সদস্যের কমিটি খতিয়ে দখবে কলকাতা পুলিশ ফোর্সের সাজ সরঞ্জাম। শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অশান্তি মোকাবিলায় বাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখে ১৫ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে লালবাজার। কমিটি গঠনের নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুলিশের কাছে হেলমেট, লাঠি, ঢাল, দেহের বর্ম, প্রাণঘাতী নয় এমন অস্ত্রশস্ত্র, রাবার বুলেট এবং কাদানে গ্যাস কোথায় কেমন মজুত রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। জলকামানের মতো সামগ্রীর জোগানও দেখা হবে। দিল্লি পুলিশ, সিআরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনীর অন্য জওয়ানেরা যে ধরনের অস্ত্র ব্যবহার করেন, কলকাতা পুলিশের ভান্ডারকেও তার সমকক্ষ করে তোলার পরিকল্পনা রয়েছে লালবাজারের।

আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ১২ পাতার ফর্ম কেন? যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন অগ্নিমিত্রা পাল

Latest News

ফের ড্র ম্যান ইউয়ের, পাঁচ গোল দিল হালান্ডের ম্যান সিটি

ওয়েব ডেস্ক: নাগাড়ে খারাপ পারফরম্যান্স চলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man Utd)। রবিবার প্রিমিয়ার লিগে (Premier League) ফুলহ্যামের বিরুদ্ধে ১-১ ড্র...

More Articles Like This