ভূমিকম্প বিধ্বস্ত নেপালে স্কুল নির্মাণ করবে ভারত!

Must Read

ওয়েব ডেস্ক : নেপালের (Nepal) পাশে ভারত (India)। ভূমিকম্প (Earthquake) বিধ্বস্ত আটটি জেলার একাধিক স্কুল নির্মাণ করার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। এ নিয়ে নেপাল সরকারের শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন ইউনিটের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত।

জানা যাচ্ছে, মোট ১৪টি স্কুল (Schools) নির্মাণ করা হবে। এর জন্য ভারত সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ৫৬ কোটি ২ লক্ষ নেপালি রুপি। এ নিয়ে রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। এর পাশাপাশি নেপালের দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন ও আর্থ-সামাজিক উন্নয়নে সাহায্য করার কথাও বলা হয়েছে।

আরও খবর : কুরবানির হাত থেকে বাঁচল ডোনাল্ড ট্রাম্প! বাংলাদেশের ভাইরাল মহিষটি এখন কোথায়? দেখুন

জানা গিয়েছে, গোর্খা, নুয়াকোট, ধাদিং, দোলাখা, কাঠমান্ডু, কাভরেপালানচোক, রামেছাপ এবং সিন্ধুপালচোক, এই আটটি জেলার স্কুল নির্মাণ করা হবে বলে খবর। বলে রাখা দরকার, গত কয়েকবছরে একাধিক ভূমিকম্প হয়েছে নেপালে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সে দেশে। এর আগে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পে নেপালে প্রাণ হারিয়েছিলেন ৯ হাজার জন।

সূত্রের খবর, নতুন এই স্কুলগুলিতে ভূমিকম্প নিরোধক ব্যবস্থাও থাকবে। সঙ্গে ছাত্র-ছাত্রীদের জন্য স্কুলে একাধিক জিনিস থাকবে। তবে এটি প্রথম নয়, ২০২৪ সালে নেপালে ভূমিকম্পের পরে ভারতের দেওয়া ত্রাণের টাকায় ৭০টি স্কুল নির্মাণ করা হয়। ত্রিভূবন ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিও তৈরি করা হয়েছিল।

দেখুন অন্য খবর :

Latest News

ফের ড্র ম্যান ইউয়ের, পাঁচ গোল দিল হালান্ডের ম্যান সিটি

ওয়েব ডেস্ক: নাগাড়ে খারাপ পারফরম্যান্স চলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man Utd)। রবিবার প্রিমিয়ার লিগে (Premier League) ফুলহ্যামের বিরুদ্ধে ১-১ ড্র...

More Articles Like This