26 C
Kolkata

শুক্রবার অনীক দত্তের শেষকৃত্য, তার আগেই তদন্তে বড় অগ্রগতি পুলিশের

Must Read

ওয়েব ডেস্ক: বুধবার প্রয়াত হয়েছেন ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। তাঁর আকস্মিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। এদিকে বৃহস্পতিবার শহরে ফিরে এসেছেন পরিচালকের কন্যা ঐশী (রাই) দত্ত। এরপরই পরিবারের তরফে শেষকৃত্যের (Funeral) সূচি প্রকাশ করা হয়েছে। পরিচালকের স্ত্রী সন্ধি দত্ত এবং কন্যা রাই যৌথভাবে একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনীক দত্তের মরদেহ টালিগঞ্জের নিউ থিয়েটার্স-১ স্টুডিয়োতে শায়িত থাকবে। সেখানেই পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী এবং অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।

অন্যদিকে, পরিচালকের মৃত্যুর তদন্তেও (Investigation) সক্রিয় হয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কে অনীক দত্তের স্ত্রীর বাড়িতে পৌঁছয় ফরেন্সিক দল। বহুতলের ছাদে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করে লালবাজারের তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, কীভাবে ছাদ থেকে পড়ে যান অনীক দত্ত, তা বোঝার চেষ্টা চলছে। তদন্তকারীদের দাবি, উপর থেকে পড়ার সময় বাড়ির পাশের একটি গাছের ডালে ধাক্কা লেগেছিল পরিচালকের। পরে সেই ডাল ভেঙে তিনি নীচে পড়ে যান। ঘটনার পুনর্নির্মাণের সময় সেই বিষয়টিই খতিয়ে দেখা হয়েছে।

আরও পড়ুন: প্রয়াত পরিচালক অনীক দত্ত, উদ্ধার সুইসাইড নোট

এদিকে, পরিচালকের মৃত্যুকে ঘিরে আরও এক নতুন তথ্য সামনে এসেছে। গড়িয়াহাট থানার পুলিশ আবাসনের ছাদ থেকে একটি খামবন্দি সুইসাইড নোট উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। তদন্তকারী সূত্রের দাবি, একটি ম্যাগাজিনের ভিতরে খামে ভরে রাখা ছিল চিঠিটি। সেটি অনীক দত্ত তাঁর কন্যা ঐশীর উদ্দেশে লিখেছিলেন বলে জানা গিয়েছে। তবে ওই চিঠিতে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি বলেই খবর। শোকের আবহে পরিচালকের অনুরাগীদের একাংশ চাইছেন, শেষবারের মতো নন্দন চত্বরে তাঁর মরদেহ রাখা হোক। অভিনেতা-বিধায়ক রুদ্রনীল ঘোষ সেই উদ্যোগের কথা জানিয়েছিলেন। সরকারি স্তরে সেই ব্যবস্থা করার আশ্বাসও দেওয়া হয়েছিল বলে খবর। যদিও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অনীক দত্তের পরিবারই।

দেখুন আরও খবর:

Latest News

তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আচমকা সিআইডি

কলকাতা: তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের (Naina Banerjee) বাড়িতে সিআইডির হানা। বৃহস্পতিবার ইদের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন তৃণমূল চৌরঙ্গীর বিধায়ক। তাঁর...

More Articles Like This