29.7 C
Kolkata

বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকে ৭ জুন পর্যন্ত পুলিশি হেফাজত আদালতের

Must Read

ওয়েব ডেস্ক : বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল (Dilip Mondal)-এর বিরুদ্ধে একাধিক গুরুতর ফৌজদারি মামলার নথি সোমবার পেশ করা হল আলিপুর আদালতে (Alipore court)। সরকার পক্ষের দাবি, ২০১৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তাঁর বিরুদ্ধে মোট ১১টি মামলা দায়ের হয়েছে। তাঁকে ৭ জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

মূলত, দিলীপ মণ্ডলের (Dilip Mondal) বিরুদ্ধে অভিযুক্ত ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, খুনের চেষ্টা, অগ্নিসংযোগ, হুমকি এবং মারধরের মতো গুরুতর অভিযোগে একাধিক মামলা রয়েছে। শুনানির সময় সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল আদালতে তাঁকে “নটোরিয়াস ক্রিমিনাল” বলে উল্লেখ করেন। সরকারি আইনজীবীর দাবি, ২০১৪ সালের একটি ঘটনায় দিলীপ মণ্ডলের উপস্থিতিতে তাঁর সহযোগীরা একটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এছাড়া ওই বাড়ির এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। অভিযোগ, ঘটনার সময় তিনি ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।

আরও খবর : শালিমার তোলাবাজি কাণ্ডে হাসপাতালে ঢুকে খুনের চেষ্টার অভিযোগ, ধৃত এক

এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল আলমগীর সাঁপুই এবং কৌশিক বাগ নামে দুই অভিযুক্তকে। তদন্তকারী সংস্থার দাবি, তাঁদের বয়ান থেকেই দিলীপ মণ্ডলের উপস্থিতির বিষয়টি আদালতে প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। এছাড়াও ২০২৬ সালে দায়ের হওয়া একটি পৃথক ধর্ষণ মামলায় দিলীপ মণ্ডলকে গ্রেফতার করে সোমবার আদালতে তোলা হয়। ওই মামলায় পুলিশ হেফাজতের আবেদন জানানো হলে আদালত তাঁকে ৭ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

মূলত, ভোটের ফলাফল প্রকাশের পর পুলিশ এবং বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগেও তাঁকে ওড়িশার পুরী থেকে গ্রেফতার করে আনা হয়। এদিন মোট ১১টি মামলার মধ্যে একটি মামলায় পুলিশি হেফাজত ও বাকি ১০টি মামলায় জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

দেখুন অন্য খবর :

Latest News

মরুভূমির রূপ নিল রাজধানী! ৯২ কিমি বেগে ধুলোঝড় দিল্লিতে, জারি লাল সতর্কতা

নয়াদিল্লি: কখনও তীব্র গরম, কখনও দূষণের ধোঁয়াশা, তার মধ্যেই এবার ভয়ংকর ধুলোঝড়ের সাক্ষী থাকল দিল্লি (Delhi)। সোমবার দুপুরে রাজধানীর...

More Articles Like This