29 C
Kolkata

ঝালমুড়ি, আড্ডা আর রাজনীতি! ইদের সকালে অন্য ছন্দে দিলীপ ঘোষ

Must Read

কলকাতা: ইদের (EID 2026) সকালেও চেনা মেজাজে ধরা দিলেন রাজ্যের নগোরোনন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রতিদিনের মতো এদিনও সকালে ইকো পার্কে (Eco Park) প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। তবে শুধু হাঁটাহাঁটি বা শরীরচর্চাতেই সীমাবদ্ধ থাকেননি। স্থানীয়দের সঙ্গে জমিয়ে আড্ডা, সঙ্গে ঝালমুড়ি! ইদের সকালে যেন একেবারে অন্য মুডে দেখা গেল ‘দাবাং’ দিলীপকে।

এদিন ইকো পার্কে উপস্থিত বহু মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি। কেউ ছবি তুললেন, কেউ আবার রাজনৈতিক প্রসঙ্গ তুলতেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জবাব দেন দিলীপ ঘোষ। ঝালমুড়ির ঠোঙা হাতে তাঁর অনানুষ্ঠানিক মুহূর্ত ঘিরে কৌতূহলও ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন: কালবৈশাখীর ভ্রুকুটি দক্ষিণবঙ্গে, আজ বিকেলে কি বৃষ্টি হবে কলকাতায়?

এবার ইদের নামাজ রেড রোডের বদলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হচ্ছে। সেই প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। দিলীপ ঘোষের বক্তব্য, “উৎসব থাকবেই। কিন্তু তার জন্য সাধারণ মানুষের সমস্যা হলে সেটা ঠিক নয়।” তাঁর কথায়, প্রশাসনের উচিত এমন ব্যবস্থা করা যাতে উৎসবও হয়, আবার শহরের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত না হয়।’ ইদের সকালে রাজনৈতিক বার্তার পাশাপাশি দিলীপ ঘোষের এই ‘ঝালমুড়ি পার্টি’ ঘিরে ইকো পার্কে তৈরি হয় আলাদা উৎসবের আবহ।

Latest News

সই জালিয়াতি মামলায় সাড়ে ৮ ঘণ্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরলেন অভিষেক

ওয়েব ডেস্ক : বিধানসভার সই জালিয়াতি মামলায় (Signature forgery case) সাড়ে ৮ ঘণ্টা পর ভবানীভবন থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This