Forbidden

You don't have permission to access th1s resource.

জুলাই থেকেই বাংলায় আয়ুষ্মান ভারত কার্ড, জেনে নিন কীভাবে আবেদন করবেন... - KolkataTV
28.2 C
Kolkata

জুলাই থেকেই বাংলায় আয়ুষ্মান ভারত কার্ড, জেনে নিন কীভাবে আবেদন করবেন…

Must Read

কলকাতা: রাজ্যে জুলাই মাস থেকেই চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat)। ইতিমধ্যেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন ও এনরোলমেন্ট প্রক্রিয়া। বুধবার নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, আগামী ৮ জুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে এই প্রকল্প নিয়ে আনুষ্ঠানিক মউ স্বাক্ষর হবে। তারপর থেকেই ধাপে ধাপে উপভোক্তাদের হাতে পৌঁছে যাবে আয়ুষ্মান ভারতের কার্ড।

মুখ্যমন্ত্রীর দাবি, “জুলাই মাস থেকেই সম্ভাব্য কার্ড দেওয়া শুরু হবে। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন ও এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।” পাশাপাশি তিনি জানান, কেন্দ্রের তরফে ইতিমধ্যে ৯৭৬ কোটি টাকা বরাদ্দও মিলেছে।

আরও পড়ুন: ঝালমুড়ি, আড্ডা আর রাজনীতি! ইদের সকালে অন্য ছন্দে দিলীপ ঘোষ

কীভাবে আবেদন করবেন?

আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য কয়েকটি পদ্ধতি রাখা হয়েছে,

  • সরকারি পোর্টালে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।
  • দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আবেদন করা যাবে।
  • নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্র বা ব্লক অফিস থেকেও সাহায্য মিলবে।
  • আধার কার্ড, মোবাইল নম্বর ও পরিবারের তথ্য প্রয়োজন হতে পারে।

সরকারি সূত্রে খবর, স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তাদের তথ্যের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে এনরোলমেন্টের প্রক্রিয়া এগোবে।

বন্ধ হচ্ছে স্বাস্থ্যসাথী?

বন্ধ হচ্ছে স্বাস্থ্যসাথী? এই প্রশ্নও উঠেছে বিভিন্ন মহলে। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আয়ুষ্মান ভারতের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথীর সুবিধা চালু থাকবে। তাঁর কথায়, “যতক্ষণ না আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ কেউ স্বাস্থ্যসাথীর সুবিধা থেকে বঞ্চিত হবেন না।”

প্রশাসনের দাবি, বর্তমানে যারা স্বাস্থ্যসাথীর আওতায় রয়েছেন, তাঁদের প্রত্যেককে আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত করার পরিকল্পনাই নেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না বলেই আশাবাদী সরকার।

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This