বাংলায় চালু ১০০ দিনের কাজ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Must Read

কলকাতা: রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনতে দফতর গুলির মধ্যে সমন্বয় আরও মজবুত করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নবান্ন সভাঘরে রাজ্যের ৩৪টি দফতরের সচিবদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি।বৈঠকেই মুখ্যমন্ত্রী নির্দেশন দেন, ১০০ দিনের কাজ চালু করে দিতে হবে। আগামী ১ জুন থেকেই ১০০ দিনের কাজ (100 Days Work) রাজ্যজুড়ে শুরু হচ্ছে। তবে ২ জেলায় আপাতত সেই নির্দেশ কার্যকরী হচ্ছে না। এমনই সরকারি সূত্রে খবর।

বাংলায় তৃণমূল আমলে দুর্নীতির অভিযোগ উঠেছিল।টাকা নয়ছয় হচ্ছে বলে অভিযোগ। কেন্দ্র সেই ১০০ দিনের টাকা বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি।এবার রাজ্যে পালাবদলে বিজেপি সরকার গঠন হয়েছে। ডবল ইঞ্জিন সরকার বাংলায় শুরু হতেই উন্নয়নযজ্ঞ শুরু হয়েছে। নতুন সরকার এসেই এই প্রকল্পে কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এ দিনের বৈঠক। এই প্রকল্পের কাজ শুরু হলে রাজ্যের প্রান্তিক মানুষের কর্মসংস্থানের ব্যাপারে অনেকটাই সুবিধা মিলবে বলে মনে করা হচ্ছে।জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলা বাদে বাকি সব জেলায় ১০০ দিনের কাজ শীঘ্রই শুরু হবে। সচিবদের বৈঠকে এমনটাই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলা থেকে এর আগের সরকারের সময় সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল ১০০ দিনের কাজ নিয়ে। এই দুই জেলা বাদে বাকি জেলাগুলিতে ১০০ দিনের কাজ শুরু করতে বলা হয়েছে। সেই অভিযোগের তদন্ত ও খতিয়ে দেখার কাজ চলায় আপাতত ওই দুই জেলায় ওই প্রকল্প চালু করা হচ্ছে না।

আরও পড়ুন: রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন নীলম মিনা

Latest News

অভিষেকের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা! চাকরি হারানো পুলিশকর্মীকে ফেরানোর নির্দেশ হাই কোর্টের

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা লাগার ঘটনায় চাকরি হারিয়েছিলেন এক পুলিশকর্মী। সেই চাকরি ফেরানোর...

More Articles Like This