26.9 C
Kolkata

মালদহে চালু হোল্ডিং সেন্টার, আনা হল ৯ বাংলাদেশিকে

Must Read

মালদহ:  মুর্শিদাবাদের পর মালদহ! চালু হয়ে গেল হোল্ডিং সেন্টার (Holding Centre Malda)। অনুপ্রবেশকারী তাড়াতে রাজ্য সরকারের হোল্ডিং সেন্টার নির্দেশের পর একাধিক জেলায় তা চালু হয়ে গেল। ইংরেজবাজার শহরের চন্দনপার্ক, এটাই মালদহ জেলার একমাত্র হোল্ডিং সেন্টার। রবিবার বাংলাদেশী (Bangladeshi Detained Holding Centre) হিসেবে চিহ্নিত ৯ জনকে এনে রাখা হয়েছে এই হোল্ডিং সেন্টারে। যার মধ্যে ৩ মহিলা ও ৬ নাবালক ও নাবালিকা আছে। এদের গাজোল থানার পান্ডুয়া থেকে ধরে আনা হয়েছে।

ফরেনার্স ব্রাঞ্চের তরফে শনিবার একটি নির্দেশিকা সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। ভারতে অবৈধভাবে বসবাস করার কারণে ধৃত বাংলাদেশি অথবা রোহিঙ্গাদের, নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার জানা গেল, ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে আপাতত রাখা হয়েছে ৯ বাংলাদেশিকে।৯ বাংলাদেশির মধ্যে ৩ মহিলা সহ ৬ জন নাবালক ও নাবালিকা আছে। ৯ বাংলাদেশিকে গাজোল থেকে ধরে আনা হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সেখানে সিসিটিভি বসানো হয়েছে। ১২ জন পুলিশ, ৩ জন সিভিল ডিফেন্স, ৩ সিভিক ও রান্নার জন্য রাঁধুনি নিযুক্ত করা হয়েছে।উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “আমাদের ভারতীয় নাগরিক নন, এরকম যে সমস্ত ব্যক্তি আছেন, তাঁদের আমাদের দেশ থেকে তাঁদের নিজের দেশে ফিরতে হবে।আমাদের রাজ্যকে সুরক্ষিত করব। আমাদের দেশকে সুরক্ষিত করব। যা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস…আমাদের রাজ্যটাকে রোহিঙ্গাদের, সন্ত্রাসবাদীদের, জেহাদিদের একটা করিডর হিসাবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে

আরও পড়ুন: বাম্পারের জেরে অতিষ্ঠ! কালনায় অভিনব প্রতিবাদ বৃদ্ধ দম্পতির

বিজেপির সরকার গঠনের ২ সপ্তাহের মাথায়, অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্রদপ্তর। ফরেনার্স ব্রাঞ্চের তরফে শনিবার একটি নির্দেশিকায় সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারকে পাঠানো হয়েছে।জেলা প্রশাসন সূত্রে খবর, জেলাশাসকের দফতর সংলগ্ন এলাকায় হোল্ডিং সেন্টার করা হবে। যাঁরা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হয়েছেন, তাঁদের এখানে এনে রাখা হবে। ধীরে ধীরে তাঁদের ডিপোর্টে করার ব্যবস্থা করা হবে। সোমবার সকালেই মুর্শিদাবাদে তিন বাংলাদেশিকে বন্দি রাখার খবর পাওয়া গিয়েছিল। লালগোলার পদ্মাভবনের তিনতলায় যে হোল্ডিং সেন্টারটি গড়ে উঠেছে, সেখানে রয়েছেন ৩ জন বাংলাদেশি পুরুষ।

Latest News

দলবদলের জল্পনার মধ্যে বিস্ফোরক পোস্ট বাবুল সুপ্রিয়র

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ভরা ডুবির পর ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল। একের পর এক বিধায়ক- সাংসদরা বিক্ষুব্ধ।...

More Articles Like This