32 C
Kolkata

হেস্টিংসে বাতিস্তম্ভের ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা রাজ্য সরকারের

Must Read

ওয়েব ডেস্ক : সোমবার কলকাতার (Kolkata) বুকে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। হেস্টিংস (Hasting) এলাকায় রাস্তার একটি বাতিস্তম্ভের ভরী লাইট মাথায় পড়ে মৃত্যু হয়েছে বছর ৬-এর গুড়িয়া খাতুনের। এই ঘটনায় এদিন চাঞ্চল্য ছড়িয়েছিল। এই ঘটনায় মৃত শিশুর পরিবারকে ৪ লক্ষ টাকার আর্থিক সাহায্য (Financial aid) করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মর্মান্তিক এই ঘটনার পর মৃত শিশুর বাবা শেখ ফিরোজের হাতে ৪ লক্ষ টাকার একটি চেক হস্তান্ত করা হয়। মানিকতলার বিধায়ক শ্রী তাপস রায়, বেহালার বিধায়ক শ্রী ইন্দ্রনীল খান এবং পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে এই চেক ওই শিশুর বাবার হাতে তুলে ধরা হয়।

আরও খবর : রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন নীলম মিনা

স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, এদিন প্রতিদিনের মতো লাইপোস্টের নীচে খেলছিল ওই ছোট শিশুটি। সেই সময় আচমকাই বাতি্তম্ভের ওপরের মরচে ধরা অংশ থেকে একটি ভারী লাইটের ফিক্সচার এসে গড়ুয়া খাতুনের মাথায় পড়ে। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়েছিল। এর পর আশঙ্কাজনক অবস্থায় গুড়িয়াকে এসএসকেএম হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মত হিসেবে ঘোষণা করে।

এই ঘটনার পরেই হেস্টিংস জুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের অভিযোগ, এলাকার বাতিস্তম্ভগুলির অবস্থা দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ এবং বিপজ্জনক ছিল। সেই কারণেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় এবার মৃত শিশুর পরিবারকে আর্থিক সাহায্য করল সরকার।

দেখুন অন্য খবর :

Latest News

পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত, কিন্তু সম্মান গ্রহণে কেন এলেন না রোহিত?

ওয়েব ডেস্ক : সোমবার পদ্মসম্মানে ভূষিত হলেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদি...

More Articles Like This