ওয়েব ডেস্ক : রবিবার দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে স্বপ্ন ভেঙে গিয়েছিল কেকেআরের (KKR)। কারণ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। সেই খবর নিয়েই মাঠে নেমেছিল অজিঙ্ক রাহানেরা (Ajinkya Rahane)। কিন্তু সেই ম্যাচও জিততে পারেনি কেকেআর। এর পরে অধিনায়ক অজিঙ্ক রাহানে আর কোচ অভিষেক নায়ারের (Abhishek Nayar) ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সূত্রের খবর, চলতি মরশুমে অজিঙ্কর (Ajinkya Rahane) ব্যাটিং নিয়ে একদম খুশি নয় কেকেআরের ম্যানেজমেন্ট। তাঁর অধিনায়কত্ব নিয়েও একইরকম অসন্তোষ রয়েছে। নাইট ম্যানেজমেন্টের অনেকেই মনে করছেন রাহানের ভুল সিদ্ধান্তের জন্য কেকেআরকে প্রথম দিকের অনেক ম্যাচ হারতে হয়েছে। তবে এর পরেও রাহানে বললেন, প্রথম দিকে ছ’টা ম্যাচ হেরেছি। কিন্তু তারপর দল যেভাবে কামব্যাক করেছে, সেটাই বুঝিয়ে দেয় এই টিমের চারিত্রিক দৃঢ়তা ঠিক কতটা। সঙ্গে জানিয়ে দিয়েছেন, তিনি কোনওদিন চাপের মুখে দায়িত্ব ছাড়ি না। চাপের মুখে পালিয়েও যাই না।
আরও খবর : KKR-কে ২০৪ সালের টার্গেট দিল দিল্লি
তবে রাহানে যাই বলুক না কেন, পরের মরশুমে রাহানেকে কেকেআরের জার্সিতে দেখা যাবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এদিকে কোচ অভিষেক নায়ারকে (Abhishek Nayar) নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। তাঁকে চলতি মরশুমের জন্য হেড কোচ করেছিল কেকেআর ম্যানেজমেন্ট। কিন্তু তাঁর পারফরম্যান্সও আতশকাচের নিচে।
অনেকেই মনে করছেন, কেকেআরের হেড কোচের দায়িত্ব একদম সামলাতে পারেননি নায়ার। জানা যাচ্ছে, কেকেআরের মালিকের কাছে পুরো মরশুম নিয়ে একটা রিপোর্ট জমা পড়তে চলেছে। সেখানে রাহানের নেতৃত্ব ও কোচ নায়ারের সিদ্ধান্ত নিয়েও বলা হয়েছে। ফলে পরের মরশুমে তিনিও দলে থাকবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
দেখুন অন্য খবর :
