জনতার দরবারে এসে শুভেন্দুকে নালিশ ভবানীপুরের অশীতিপর বৃদ্ধের

Must Read

কলকাতা: জনতার দরবারে এসে শুভেন্দুকে নালিশ ভবানীপুরের অশীতিপর বৃদ্ধের। ৮১ বছর বয়সি ওই বৃদ্ধের অভিযোগ, জয় কামদার, সোনা পাপ্পুরা (Sona Pappu Housing Scam) তাঁর সঙ্গে প্রতারণা করেছেন।তাঁর অভিযোগ, সোনা পাপ্পু ও জয় এস কামদারদের প্রতারণায় আজ তাঁর ঠাঁই ভাড়াবাড়িতে। তিনি অভিযোগ করেন, পৈতৃক সম্পত্তি জয়কে দিয়েছিলেন প্রবীর। সান কনস্ট্রাকশনের জমি দিয়ে প্রমোটিং করে জয়কামদার। টাকা না দিতে পারায় বৃদ্ধকে ফ্ল্যাট দেয়নি সান কনস্ট্রাকশন। বৃদ্ধ বাড়ি ভাড়া নিয়ে থাকছে দীর্ঘদিন।অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে এসে অভিযোগ জানালেন।

প্রতি সোমবারের মতো আজও সল্টলেকের বিজেপি পার্টি অফিসে বসল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ‘জনতার দরবার’ (Janatar Darbar)। সাতসকালে জনতার দরবারে পৌঁছে যান ভবানীপুরের 81 বছরের বৃদ্ধ ড. প্রবীর বিশ্বাস। ভবানীপুরে তাঁর বেশ কয়েক পুরুষের পৈতৃক ভিটে থাকা সত্ত্বেও আজ তিনি সেই ভিটেছাড়া বলে অভিযোগ। থাকেন ভাড়া বাড়িতে।ওই বৃদ্ধের অভিযোগ, জয় কামদার, সোনা পাপ্পুরা তাঁর সঙ্গে প্রতারণা করেছেন।সেই জমিতে প্রোমোটিং করা হলেও তাঁকে ফ্ল্যাট দেওয়া হয়নি বলে অভিযোগ। প্রবীরের আরও অভিযোগ, গ্রেফতার হওয়ার আগে জয় তাঁকে ফ্ল্যাট দেওয়ার কথা বললেও বিনিময়ে ১৭ লক্ষ টাকা দাবি করেন। বর্তমানে স্ত্রীকে নিয়ে একটি ভাড়াবাড়িতে রয়েছেন বলে জানিয়েছেন ওই বৃদ্ধ।

আরও পড়ুন:কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ, ‘চোর’ স্লোগান, উত্তপ্ত বেলেঘাট

জানা গিয়েছে, জমি জালিয়াতির শিকার হয়ে আজ তিনি ঘরছাড়া। পৈতৃক জমিতে ফ্ল্যাট হলে তিনিও সেখানে ফ্ল্যাট পাবেন বলে আশা ছিল তাঁর। ভয় দেখিয়ে তাঁর থেকে জোরপূর্বক জমি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ, প্রোমোটারির নামে তাঁর জমি নিয়ে নেওয়া হয় এবং তাঁকে আশ্বাস দেওয়া হয় যে পুরো বাড়িটি তৈরি হয়ে গেলে তিনি সেখানে ফ্ল্যাট পাবেন ৷ তবে তিনি ফ্ল্যাটও পাননি এবং এই নিয়ে বারবার সোনা পাপ্পু ও জয় এস কামদারদের জানানো সত্বেও তিনি এই বৃদ্ধের কোনও কথাতেই শোনেনি। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন। নিজের পৈতৃক ভিটে ফিরে পাওয়ার আশাতেই এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।

Latest News

জাপান ম্যাচ ও এশিয়ান গেমসের দল ঘোষণা করল ভারত

ওয়েব ডেস্ক: এশিয়ান গেমস এবং তার আগে জাপানের বিরুদ্ধে একটা টি২০ ম্যাচের দল ঘোষণা করল ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা...

More Articles Like This