35 C
Kolkata

‘ককরোচ জনতা পার্টি’ নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই : প্রধান বিচারপতি

Must Read

ওয়েব ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তথাকথিত ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janta Party) বিতর্ক নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ভারতের সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্য কান্ত (Surya Kant)। আদালতেই তিনি স্পষ্ট বলেন, “এ বিষয় নিয়ে বেশি সংবেদনশীল হওয়া বা অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কিছু নেই।”

জানা গিয়েছে, এন কে গোস্বামী নামে এক আইনজীবী জরুরি ভিত্তিতে এই বিষয়ে শুনানির আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে (Supreme Court)। তাঁর দাবি ছিল, প্রধান বিচারপতির সাম্প্রতিক এক মৌখিক পর্যবেক্ষণকে ঘিরে কিছু সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে বিভ্রান্তিকর ও বিকৃত ব্যাখ্যা ছড়ানো হচ্ছে। সেই বক্তব্যকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যান তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এর প্রেক্ষিতেই প্রধান বিচারপতি বলেন, এ বিষয়ে এতো সংবেদনশীল হবেন না।।

আরও খবর : ফের মহার্ঘ হল জ্বালানি, একধাক্কায় বাড়ল পেট্রল-ডিজেলের দাম!

উল্লেখ্য, গত শুক্রবার একটি মামলার শুনানির সময় প্রধান বিচারপতির করা একটি মৌখিক পর্যবেক্ষণ সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি কিছু তরুণ সমালোচক বা ‘জেনারেশন জেড’ ব্যবহারকারীদের ‘আরশোলা’ এবং ‘পরজীবী’ হিসেবে অভিহিত করেছিলেন। যা অনলাইনে তীব্র সমালোচনার ঝড় তোলে।

সেই মন্তব্যকে কেন্দ্র করেই ‘ককরোচ জনতা পার্টি’ Cockroach Janta Party) বা সিজেপি নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম ও আন্দোলনের প্রচার শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক এবং বিচারব্যবস্থা নিয়ে বিকল্প মতাদর্শের কথা তুলে ধরে এই প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে কয়েক কোটি অনুগামী তৈরি হয়েছে এই ককরোচ জনতা পার্টি প্ল্যাটফর্মে।

দেখুন অন্য খবর :

Latest News

উত্তর ব্যারাকপুর পৌরসভায় বড় ধাক্কা, একযোগে ইস্তফা ১৫ কাউন্সিলরের

ওয়েব ডেস্ক : বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপের আবহে বড়সড় অস্থিরতা তৈরি হল উত্তর...

More Articles Like This