বাসন্তীর ফিশারিতে দুষ্কৃতীর ডেরা! উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

Must Read

ওয়েব ডেস্ক : বিপুল পরিমাণ অস্ত্র (Weapons) উদ্ধার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বাসন্তী (Basanti) থানার মহেশপুর এলাকায়। সেখানেএকটি ফিশারি থেকে উদ্ধার হল তিনটি বন্দুক, বোমা বাঁধার সুতলী ও অন্যান্য সরঞ্জাম, সঙ্গে প্রচুর পরিমাণ গুলি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে ফিশারির পাশে সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন কয়েকজন বাসিন্দা। কাছে গিয়ে তারা অস্ত্র ও বিস্ফোরক তৈরির সামগ্রী দেখতে পান। এরপরই বিষয়টি বাসন্তী থানার পুলিশকে জানানো হয়।

আরও খবর : অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police)। এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। উদ্ধার করা হয় তিনটি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির কাজে ব্যবহৃত সুতলী ও অন্যান্য সরঞ্জাম, পাশাপাশি বেশ কিছু তাজা গুলি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনও দুষ্কৃতী দল ওই ফিশারিকে গোপন ডেরা হিসেবে ব্যবহার করছিল অথবা সেখানে অস্ত্র মজুত করে রেখেছিল।

ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ (Police)। কে বা কারা এই অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী সেখানে রেখে গিয়েছে, তার খোঁজে তদন্ত চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও খবর। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মহেশপুর এলাকায়।

দেখুন অন্য খবর :

Latest News

২০৩৫-এর মধ্যে বাংলায় ১ লক্ষ কোটি বিনিয়োগ, বড় ঘোষণা গৌতম আদানির

ওয়েব ডেস্ক : ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে (West Bengal) পরিকাঠামো খাতে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের লক্ষ্যমাত্রা স্থির...

More Articles Like This