35 C
Kolkata

সিদ্ধান্ত বদল, টানা ৫ দিন বন্ধ থাকছে না স্টেট ব্যাঙ্ক

Must Read

ওয়েব ডেস্ক : একাধিক দাবিতে আগামী ২৫ ও ২৬ মে ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছিল অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন (All India State Bank of India Staff Federation)। অভিযোগ ছিল, নতুন নিয়োগ, কর্মীদের বেতন বৈষম্য দূর করা ও পদন্নতি সহ একাধিক দাবি জানানো হয়েছিল। জানা যাচ্ছে, আপাতত ধর্মঘট (Strike) স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মীদের সংগঠন।

জানা যাচ্ছে, কেন্দ্রীয় লেবার কমিশনারের অফিসে সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশনের (All India State Bank of India Staff Federation) সদস্যদের আলোচনা হয়েছিল। সেখানে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পরেই ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবর : আমেরিকা থেকে ৫০ হাজার কোটি ডলারের পণ্য কিনবে ভারত! জানালেন মার্কো রুবিও

মূলত ধর্মঘট হলে স্টেট ব্যাঙ্কের (Bank) বিভিন্ন ব্রাঞ্চ টানা পাঁচদিন বন্ধ থাকত। কারণ গত শনিবার, ২৩ মে ছিল মাসের চতুর্থ শনিবার। ফলে সেদিন বন্ধ থাকে সমস্ত ব্যাঙ্ক। রবিবার ব্যাঙ্কে এমনিতেই ছুটি থাকে। এর পর ২৫ ও ২৬ মে ধর্মঘট হলে বন্ধ থাকতো ব্যাঙ্ক। আর ২৭ মে বুধবার রয়েছে বকরি ইদ। ফলে সেদিনও বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে ধর্মঘট না হওয়ার কারণে টানা পাঁচদিন বন্ধ থাকবে না ব্যাঙ্ক।

এদিকে বলে রাখা দরকার, পশ্চিমবঙ্গে (West Bengal) বকরি ইদের ছুটি বুধবার নয়, বরং সেই ছুটি থাকবে বৃহস্পতিবার। এদিন রাজ্যের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে সোমবার থেকেই ব্যাঙ্কে স্বাভাবিক পরিষেবা পাবেন সাধার মানুষ।

দেখুন অন্য খবর :

Latest News

বাঁধ মানল না ভালোবাসা, কাঁচরাপাড়ার মন্দিরে সমকামী যুগলের বিয়ে ঘিরে চর্চা

কলকাতা: ভালবাসার কোনও নির্দিষ্ট লিঙ্গ হয় না।  সমাজের বহু বাধা পেরিয়ে ফের সেই বার্তাই সামনে আনলেন উত্তর ২৪ পরগনার...

More Articles Like This