35 C
Kolkata

ইবোলা আতঙ্কে কঙ্গো-উগান্ডা সফরে সতর্কতা, ভারতীয়দের জরুরি বার্তা দিল কেন্দ্র

Must Read

নয়াদিল্লি: আফ্রিকার (Africa) একাধিক দেশে ফের মাথাচাড়া দিয়েছে ইবোলা (Ebola) আতঙ্ক। কঙ্গো (Congo), উগান্ডা (Uganda) এবং দক্ষিণ সুদানে (South Sudan) দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। পরিস্থিতির গুরুত্ব বিচার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ইতিমধ্যেই একে ‘Public Health Emergency of International Concern’ বা আন্তর্জাতিক স্তরের জনস্বাস্থ্য সঙ্কট হিসেবে ঘোষণা করেছে। এর পরেই রবিবার সতর্কতা জারি করল ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আপাতত কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলাই নিরাপদ। শুধু পর্যটক নন, ওই দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দেরও কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। তাই সংক্রমণ রুখতে আগাম সতর্কতাই এখন সবচেয়ে জরুরি।

আরও পড়ুন: মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ মার্কো রুবিও’র

বিশেষজ্ঞদের মতে, মূলত ‘বুন্দিবুগিও’ (Bundibugyo) স্ট্রেনের ইবোলা ছড়াচ্ছে আফ্রিকার ওই অঞ্চলগুলিতে। এই ভাইরাসজনিত হেমোরেজিক জ্বর অত্যন্ত প্রাণঘাতী। এখনও পর্যন্ত এই স্ট্রেনের বিরুদ্ধে নির্দিষ্ট টিকা বা কার্যকর ওষুধ নেই বলেই জানিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য মহল। ফলে আক্রান্ত হলে দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে পারে।

WHO-র জরুরি কমিটি ২২ মে যে নির্দেশিকা জারি করেছে, তাতে বিমানবন্দর, সীমান্ত এবং বন্দরে নজরদারি আরও বাড়ানোর কথা বলা হয়েছে। আক্রান্ত দেশ থেকে জ্বর বা অস্বাভাবিক উপসর্গ নিয়ে কেউ এলে তাঁকে আলাদা রেখে পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

তবে স্বস্তির খবর, এখনও পর্যন্ত ভারতে ইবোলার কোনও সংক্রমণ ধরা পড়েনি। কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। নতুন কোনও আপডেট থাকলে দ্রুত তা জানানো হবে।

Latest News

দিল্লিকে হারালেই পাকা প্লে-অফের টিকিট! কেকেআরের সামনে কী অঙ্ক? দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: গ্রুপ পর্বের অন্তিম পর্যায়েও রুদ্ধশ্বাস লড়াই চলছে আইপিএলের (IPL 2026) মঞ্চে। শেষ ম্যাচের আগে অবধি কাটেনি প্লে-অফের...

More Articles Like This